প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে, ততদিন পর্যন্ত সরকারের সচিব পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে পানিবন্দি ২৫০ পরিবার, দুর্বিষহ জীবন
ফরিদপুরে পানিবন্দি ২৫০ পরিবার, দুর্বিষহ জীবন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা। এতে জলাবদ্ধতায় দুর্বিষহ জীবন যাপন করছে সেখানে Read more

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬
সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম বাছাইকালে ছাত্রদল ও বিএনপি কর্মীদের দুই পক্ষে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা Read more

জাপানভিত্তিক আন্তর্জাতিক বৃত্তি পে‌লেন বাকৃবির ১২ শিক্ষার্থী
জাপানভিত্তিক আন্তর্জাতিক বৃত্তি পে‌লেন বাকৃবির ১২ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১২ জন শিক্ষার্থী জাপানভিত্তিক সংস্থা ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) থেকে আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি পেয়েছেন। সোমবার (১২ Read more

জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

আগামী ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ উল্লেখ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন