সংঘাতের ১৬তম দিন পার করলো ইরান যুক্তরাষ্ট্র ইসরাইল। এই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো সেজ্জিল ২ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। নৃত্যরত ক্ষেপণাস্ত্র নামে পরিচিত এই অস্ত্রটি শব্দের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি গতিসম্পন্ন বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। সেজ্জিল ক্ষেপণাস্ত্রকে নৃত্যরত ক্ষেপণাস্ত্র ছাড়াও সাজ্জিল এবং আশুরা নামেও ডাকা হয়। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ২ স্তরের এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে।সেজ্জিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় তরল জ্বালানির পরিবর্তে সলিড জ্বালানি ব্যবহার করা হয়। উচ্চ উচ্চতায় কৌশলী গতিপথ পরিবর্তনের সক্ষমতার কারণে একে নৃত্যরত ক্ষেপণাস্ত্র বা ড্যান্সিং মিসাইল বলা হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী সেজ্জিল ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ১৮ মিটার, ব্যাস ১ দশমিক ২৫ মিটার এবং ওজন প্রায় ১২ হাজার ৬০০ কেজি।গত শতকের নব্বইয়ের দশকে সেজ্জিল ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করে ইরান এবং ২০০৮ সালে তা সম্পন্ন হয়। একই বছর প্রথমবারের মতো পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল ক্ষেপণাস্ত্রটি।সেজ্জিল ক্ষেপণাস্ত্রের ২টি সংস্করণ রয়েছে সেজ্জিল ১ এবং সেজ্জিল ২। এর মধ্যে সেজ্জিল ১ স্বল্প পাল্লার এবং সেজ্জিল ২ মাঝারি পাল্লার। রোববার সেজ্জিল ২ সংস্করণটি ব্যবহার করেছে ইরান।সূত্র: এএফপি এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছে চীনা মেডিকেল টিম

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল Read more

ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম Read more

সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী
সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেয়া শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেফতার Read more

আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে
আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে

 জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ Read more

চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চাঁনখানপুলে ৬ হত্যা: মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় কনস্টেবল সুজনসহ ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা Read more

বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা
বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সে ফ্রিজ জিতলেন দেলবার মোল্লা

ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করে ফ্রিজ জিতলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দেলবার মোল্লা। সোনালী ব্যাংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন