জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ (১৩ জুলাই) সকালে পৃথক প্রিজনভ্যানে করে আলোচিত এ দুটি মামলার আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়।গত বৃহস্পতিবার (১০ জুলাই) গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৬ আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সবশেষ রবিবার আলোচিত এ মামলার মোট ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।৪ আমামিরা হলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহিদ হন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিচার চেয়ে আন্দোলনে নামে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে তদন্ত সংস্থা। পরবর্তীতে ৩০ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করে, যা আমলে নেয় ট্রাইব্যুনাল।এদিকে গত ২ জুলাই আশুলিয়ায় গণহত্যা ও ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে ওইদিন পলাতক সাবেক এমপি সাইফুলসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।আলোচিত এ মামলার আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এই ১১ জনের মধ্যে ৮ জন কারাগারে আছেন।মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। এর বাইরে আরও একজন গুলিতে গুরুতর আহত হন। পরে একজনকে জীবিত ও পাঁচজনকে মৃত অবস্থায় প্রথমে একটি ভ্যানে তোলা হয়। এরপর সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তাদের তুলে পুলিশ। পরবর্তীতে পুলিশের গাড়িতে এই ছয়জনকে (যার মধ্যে একজন জীবিত) আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।ওই সময় যারা শহিদ হয়েছেন, তারা হলেন- সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। এছাড়া একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি (অজ্ঞাত)।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আটক ১
ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আটক ১

ফরিদপুরের সদরপুর উপজেলায় ছিনতাইকারীদের হাতে এক ইজিবাইক চালক মারধরের শিকার হয়েছেন। ঘটনাস্থল থেকে একজন ছিনতাইকারীকে আটক এবং উক্ত ইজিবাইক উদ্ধার Read more

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা, পুলিশের সেই এসআই ক্লোজড
অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে এসে ধরা,  পুলিশের সেই এসআই ক্লোজড

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে Read more

ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প
ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরান যদি নতুন করে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে যুক্তরাষ্ট্র আবারও বোমা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

যাদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে
যাদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে

মানুষ সামাজিক জীব। পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের সঙ্গী বা বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে, Read more

টিভিতে আজকের খেলা (৯ জানুয়ারি)
টিভিতে আজকের খেলা (৯ জানুয়ারি)

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দুটি ম্যাচ। দিনের ম্যাচে রাজশাহীর মুখোমুখি চট্টগ্রাম, আর রাতে খেলবে নোয়াখালী-রংপুর। আজ আছে শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় Read more

আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু
আনোয়ারায় সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে মুনতা মুনছুর মাহি (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন