ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আয়মন নদীর একপাশে সিসি ব্লক নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে নদীর পাড় সংরক্ষণের গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ চলছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০-৬১ কিলোমিটার দৈর্ঘ্যের আয়মন নদীর এক পাড়ে সিসি ব্লক বসানোর কাজ করছেন শ্রমিকরা। এ সময় ব্লকের নিচে মানহীন ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্পটির শুরু থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি চোখে পড়েনি।ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৩–২৪ অর্থবছরে জিওবি অর্থায়নে আয়মন নদীর একপাশে সিসি ব্লক নির্মাণ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লাখ টাকা। এরমধ্যে ২ কোটি ৩০ লক্ষ টাকা বিলও উত্তোলন করে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ প্রকল্পের আওতায় আয়মন নদীর ব্রিজ থেকে প্রায় ৬৮৮ মিটার এলাকায় সিসি ব্লক বসানো হচ্ছে। গত বছরের ১৬ এপ্রিল কাজ শুরু হয় এবং চলতি বছরের ১৪ মে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠানে পার্টনার হিসেবে কাজ করছে উত্তম–তাপস নামে দু’জন স্থানীয় ঠিকাদার।তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজের মান নিয়ে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসুফ ব্রাদার্সের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী লিটন বলেন, “অনেক লোকসান দিয়ে কাজ করছি। তাই একটু-আধটু মান খারাপ হবেই। এটা নিয়ে নিউজ করার কী দরকার আছে?”এদিকে, এলজিইডির কাজ না করেই বিল উত্তোলনের সঙ্গে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান জড়িত—তাদের তালিকায় ইউসুফ ব্রাদার্সের নাম অতীতে উঠে এসেছে বলে অভিযোগ রয়েছে। দুর্নীতির অভিযোগে একসময় প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্তও হয়েছিল। তবে এসব অভিযোগের পরও প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে সরকারি কাজ পেয়ে যাচ্ছে।এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র অনুযায়ী, চট্টগ্রামভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স গত আট মাসে বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রায় ২৮০টি কাজ পেয়েছে, যার মোট দরমূল্য প্রায় ৮৩৬ কোটি টাকা।অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পিরোজপুরের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে গড়ে ওঠা একটি শক্তিশালী ঠিকাদারি সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিল এই প্রতিষ্ঠান।ক্ষমতার পরিবর্তনের পর মহিউদ্দিন মহারাজ দুবাইয়ে পালিয়ে গেলেও মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্সের আধিপত্য কমেনি বলে সংশ্লিষ্টদের অভিযোগ। আরও অভিযোগ আছে, প্রতিষ্ঠানটি নিজেরা সরাসরি কাজ না করে অধিকাংশ প্রকল্প বিক্রি করে দেয়। প্রতিটি জেলায় তাদের নির্ধারিত ঠিকাদার থাকে, যারা নির্দিষ্ট অঙ্কের চুক্তিতে ইউনুস ব্রাদার্সের লাইসেন্স ব্যবহার করে দরপত্র জমা দেয়। কেউ কেউ মনে করছেন, ইউনুস ব্রাদার্সকে সামনে রেখে পলাতক মহারাজই এখনো নেপথ্যে সক্রিয়।এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের (পাওর) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, “সিসি ব্লকের কাজে অনিয়ম করার সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পরদিনই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি, তখন বড় কোনো অনিয়ম পাইনি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সতর্ক করা হয়েছে, যাতে কোনোভাবেই নিম্নমানের সামগ্রী ব্যবহার না করা হয়।”স্থানীয়রা বলছেন, নদীভাঙন রোধে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নমানের কাজ হলে অল্প সময়েই সিসি ব্লক ক্ষতিগ্রস্ত হবে, যা সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি এলাকাবাসীর জন্য ঝুঁকি তৈরি করবে। তাই নিরপেক্ষ তদন্ত ও কার্যকর তদারকির দাবি জানিয়েছেন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ
খালেদা জিয়ার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায়, জানাজায় নেওয়া যাবে না ব্যাগ

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার জানাজায় অংশ নিতে গেলে কোনো ব্যাগ Read more

হামাস অস্ত্র ত্যাগ করলেই গাজা যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু
হামাস অস্ত্র ত্যাগ করলেই গাজা যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু

হামাস যদি তাদের অস্ত্র সমর্পণ করে, তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকালই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের Read more

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ৩০ জন ডিআইজি এবং ৯ জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন ইউনিটে বদলি করেছে সরকার।রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র Read more

ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার
ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার

ফিলিস্তিনি বন্দীর ওপর দখলদার ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক এক প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। মেজর Read more

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করলেন জেলেনস্কি
বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করলেন জেলেনস্কি

বড়দিন উপলক্ষ্যে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি তার Read more

শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

ঝিনাইদহের শৈলকুপায় এক দুধ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলা শহরের কবিরপুর রামকৃষ্ণ মন্দিরের পাশে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন