ফিলিস্তিনি বন্দীর ওপর দখলদার ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক এক প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি, যাকে সোমবার (০৩ নভেম্বর) রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী জানিয়েছেন। অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল, তখন তিনি তার পদ থেকে পদত্যাগ করেন এবং এরপর নিখোঁজ ছিলেন। ওই ভিডিওতে দেখা যায়, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে একটি কুকুর রয়েছে এবং তারা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।ভিডিও ফাঁসের ঘটনাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, এটি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ জানান, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে তিনি মনে করেন, আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।জাতিসংঘের তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।সূত্র: আল জাজিরা  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা
গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা ও  উভয় পক্ষের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ Read more

চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন। সবকিছু ঠিক থাকলে ২০৩৬ সালের মধ্যেই শেষ হবে Read more

তারাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
তারাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা নামক স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (২৯ Read more

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

নড়াইলে মাদকসহ গ্রেফতার ১
নড়াইলে মাদকসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কামাল মোল্যা (৫০)। তিনি Read more

দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন
দীর্ঘদিন ব্রিজ নির্মাণ বন্ধ: দুর্ভোগে এলাকাবাসীর মানববন্ধন

গলাচিপা উপজেলার ডাকুয়া-গজালিয়া ইউনিয়নের সংযোগ খালের ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন