আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ না খেলার বিষয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা আইসিসির প্রতিনিধি দলের কাছে স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছে বোর্ড।শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেয় বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের লক্ষ্যে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে বিসিবি।ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বিসিবি চায় আয়ারল্যান্ডের পরিবর্তে বাংলাদেশকে গ্রুপ সি–তে অন্তর্ভুক্ত করা হোক। এতে বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে। বর্তমানে গ্রুপ সি–তে থাকা আয়ারল্যান্ড কলম্বোতে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও ওমানের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে।অন্যদিকে বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে বাংলাদেশকে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলতে হবে। এরপর মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।বৈঠক শেষে সন্ধ্যায় এক বিবৃতিতে বিসিবি জানায়, আইসিসির কাছে তারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে বাংলাদেশ দল, সমর্থক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ ও মতামত তুলে ধরা হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত 
পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত 

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আবু তালেব ওরফে তালেব মাঝি (৫৫) নামক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ২টার দিকে পেকুয়া উপজেলার মগনামা Read more

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ দল
আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ দল

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টের সুপার ফোরে খেলার সুযোগ আছে Read more

নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে Read more

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু

নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের Read more

মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১
মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচার, আটক ১১

মাদকের বিনিময়ে মিয়ানমারে ৫০০ বস্তা আলু পাচারের সময় কুতুবদিয়া উপকূল থেকে একটি ফিশিং ট্রলারসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন