চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টের সুপার ফোরে খেলার সুযোগ আছে টাইগারদের। তাছাড়া এতে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ।আসর শুরুর আগে ১০ নম্বরে ছিল বাংলাদেশ, ৯ নম্বরে ছিল আফগানিস্তান। গতকালের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে আফগানদের সমান ২২২ হয়েছে। তবে পয়েন্টে এগিয়ে আছে বাংলাদেশ।একাধাপ এগিয়ে টাইগাররা এখন ৯ নম্বরে, আর আফগানিস্তান একধাপ পিছিয়ে দশে নেমে গেছে। দুই দলের রেটিং সমান হলেও পয়েন্টে বড় পার্থক্য আছে। বাংলাদেশের পয়েন্ট ১২,২২৩ আর আফগানিস্তানের ৮,২১৩।এদিকে এশিয়া কাপের জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে যায়। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় এখনো সম্ভাবনা টিকে আছে।শ্রীলঙ্ক-আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। তা না হলে রানরেটের জটিল সমীকরণ মেলাতে হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ
ছাত্রদল নেতার উদ্যোগে জবি এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও আশপাশের বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) Read more

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত
মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় কিশোর আহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় জেমস মিনাকী বাড়ৈই জয় (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। Read more

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ও Read more

গরুর সাহায্যে চলাফেরা করছেন অন্ধ কাজেম আলী
গরুর সাহায্যে চলাফেরা করছেন অন্ধ কাজেম আলী

অন্ধ হয়েও কারো কাছে হাত না পেয়ে গরুর সাহায্যে চলাফেরা করছেন কাজেম আলী নামের এক ব্যক্তি। গরুকে খাওয়ানো থেকে শুরু Read more

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন ট্রাম্প!

২০২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কি আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প? এখন থেকেই তা আগাম জানানো সম্ভব নয়। তবে  ট্রাম্পের Read more

চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ
চট্টগ্রামে ছদ্মবেশে পাহাড় কেটে উন্নয়ন: ‘স্বপ্নের’ ভবন, শেষপর্যন্ত উচ্ছেদ

চট্টগ্রামের পাহাড়ঘেরা নগরী আজ উন্নয়নের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে। নিয়ম, নীতি ও পরিবেশের তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন