সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশ করা হতে পারে। শনিবার (১৭ জানুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনস বিভাগের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা বলেন, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ শেষ। বুয়েটের বিশেষজ্ঞ টিম এ কাজ করেছে। ফলাফল প্রস্তুতের কাজেও ভালো অগ্রগতি হয়েছে। কাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দিলে আগামীকাল (রোববার) ফল প্রকাশ করা হতে পারে। যদি কোনো কারণে তা না হয়, সেক্ষেত্রে ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হবে।প্রতি পদের বিপরীতে কতজনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হবে, তা নিয়ে আলোচনা চলছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আগে সিদ্ধান্ত ছিল জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে তিনজন প্রার্থীকে ভাইভায় ডাকা হবে। তবে জালিয়াতিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও বেশি প্রার্থীকে ভাইভা দেওয়ার সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে হয়তো প্রতিটি শূন্যপদের বিপরীতে পাঁচজনকে ভাইভায় ডাকা হতে পারে।তিনি আরও বলেন, খুব শিগগির ফল প্রকাশ করা হবে। ফল প্রস্তুতে বিশেষজ্ঞ টিম কাজ করছে। প্রস্তুতি শেষে মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে ফলাফল প্রকাশ করা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী
স্বাধীনতার ৫৪ বছরেও সেতু দেখেনি ইসলামপুর কাশিমপুরবাসী

স্বাধীনতার ৫৪ বছরেও গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের নাওজোড়-কাশিমপুর আঞ্চলিক সড়কের ইসলামপুরে ভাঙ্গা সেতু খ্যাত ডংকার বিলে সেতু নির্মাণ Read more

ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা
ভাঙ্গায় সহিংসতা: দুই ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ২১ Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫৩, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে নতুন করে ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। এদিকে Read more

ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান
ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

ট্রাইব্যুনালে নেওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে রেগে মাথা থেকে হেলমেট Read more

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় সড়কে নেমেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে কারখানার দুই Read more

ময়মনসিংহে বিদেশি মদসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ময়মনসিংহে বিদেশি মদসহ গ্রেপ্তার হওয়া ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

ময়মনসিংহের ধোবাউড়ায় র‍্যাবের অভিযানে ৪৭ বোতল বিদেশি মদসহ গ্রেফতার হওয়া ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ময়মনসিংহ উত্তর জেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন