জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন জামায়াত নেতা ও কুষ্টিয়া-৩ আসনের মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপি নেতা পপপু তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন। তিনি স্ট্যাটাসে লিখেন, ‘আমির হামজা তার বিকৃত বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। পোস্টের কমেন্টে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। সাজেদুর রহমান পপপু সময়ের কন্ঠস্বর’কে জানান, ‘আরাফাত রহমান কোকো শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ মন্তব্য ইসলাম কখনোই সমর্থন করে না। তার এই বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে ঝিনাইদহে ঢুকতে দেওয়া হবে না।’ওয়াজ মাহফিল মৌসুমে হামির হামজা ঝিনাইদহের ৬টি উপজেলা এবং জেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ পাশাপাশি জেলা হওয়ায় দুই জেলার মানুষের মধ্যে নিয়মিত যাতায়াত, ব্যবসা-বাণিজ্য এবং আত্মীয়তার সম্পর্ক রয়েছে। মুফতি আমির হামজার এই মন্তব্য দুই জেলা জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে
হত্যা মামলায় মমতাজ ৪ দিনের রিমান্ডে

জুলাই ছাত্র-জানতার আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ Read more

১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ
১১ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিজিবির হাতে তুলে দিয়েছে ভারতীয় Read more

ইসলামের দৃষ্টিতে বিয়েতে উপকারিতা
ইসলামের দৃষ্টিতে বিয়েতে উপকারিতা

সৃষ্টিগতভাবে নারী-পুরুষ একে অপরের পরিপূরক। নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ। আল্লাহতায়ালা হজরত আদম (আ.)-কে সৃষ্টি করার Read more

সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
সালিশ বৈঠকে পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পুলিশের উপস্থিতিতেই খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত Read more

বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
বরিশালে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য Read more

সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল
সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আসিফ নজরুল

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (১৬ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন