বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২ দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করে বিএনপি।রিজভী বলেন, ‘১৯ তারিখ মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় আমাদের নেতা তারেক রহমান উপস্থিত থেকে নেতা-কর্মীদের উজ্জীবিত করবেন।’তিনি আরও জানান, দিবসটি উপলক্ষে রাজধানীর বাইরেও জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ নিজ সুবিধামতো আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।১৯ জানুয়ারি (সোমবার): বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।২০ জানুয়ারি (মঙ্গলবার): বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের সিনিয়র নেতারা ছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর
নেত্রকোনার সীমান্ত দিয়ে ভারতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

ভারতের মেঘালয়ে স্থানীয়দের হাতে গণপিটুনিতে নিহত হওয়া এক বাংলাদেশি নাগরিকের লাশ বিএসএফ বিজিবির মাধ্যমে নেত্রকোনায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। সন্ধ্যায় Read more

সরিষাবাড়ীতে মসজিদ সংস্কারের বরাদ্দ নিয়ে দুই সমাজের দ্বন্দ্ব
সরিষাবাড়ীতে মসজিদ সংস্কারের বরাদ্দ নিয়ে দুই সমাজের দ্বন্দ্ব

জামালপুর সরিষাবাড়ীতে মসজিদ সংস্কারের সরকারি বরাদ্দ আসে বনগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের নামে। আর সেই বরাদ্দ কৌশলে গ্রহণ করে নেন একই Read more

ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প
ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে Read more

ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর গাজায় উচ্ছ্বাস
ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর গাজায় উচ্ছ্বাস

ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষরের খবরে উচ্ছ্বাসের জোয়ার বইছে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের মধ্যে। কেউ খুশিতে কাঁদছেন-হাততালি দিচ্ছেন, Read more

সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা
সরিষাবাড়ীতে দুর্ভোগের আরেক নাম কাঁচা রাস্তা

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আওনা ইউনিয়নের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে নাথেরপাড়া দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা Read more

প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন
প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে ৮ সদস্যের কমিটি গঠন

শিগগিরই প্রকাশ করা হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন