আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৈরি হওয়া জটিলতা নিরসনে কাজ করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই প্রেক্ষাপটে আজ শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছেন সংস্থাটির একটি প্রতিনিধি দল। মূলত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে ভারতে গিয়ে ম্যাচ খেলতে বাংলাদেশের অনীহার বিষয়টি সরেজমিনে যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি আলোচনাই এই সফরের উদ্দেশ্য।তবে জানা গেছে, শুরুতে আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তাদের একজন আসতে পারছেন না। বিসিবি সূত্রে জানা গেছে, আইসিসির যে ভারতীয় কর্মকর্তার সফরে আসার কথা ছিল, তাকে বাংলাদেশ ভিসা দেয়নি। ফলে একাই ঢাকায় আসতে হচ্ছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এফগ্রেভ।আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রকাশিত সূচি অনুযায়ী, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সব ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গত ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়, বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলতে আগ্রহী নয়। এর পরিবর্তে গ্রুপ পুনর্বিন্যাস করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বোর্ড পর্যায়ের পাশাপাশি সরকারের বিভিন্ন স্তরে বৈঠক হতে পারে। তিনি বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে বাংলাদেশ তাদের অবস্থানে অনড় থাকবে।এদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানিয়েছেন, আইসিসি প্রতিনিধির সঙ্গে বিশ্বকাপ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। তবে ভেন্যু পরিবর্তন সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সরকারপ্রধানের অনুমোদনের ওপর নির্ভর করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।এ অবস্থায় একটি বিকল্প পরিকল্পনাও আলোচনায় রয়েছে। যদি বাংলাদেশের অবস্থান চূড়ান্ত থাকে, তবে ‘সি’ গ্রুপ থেকে আয়ারল্যান্ডকে সরিয়ে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে। তবে এই পরিবর্তনের জন্য আইসিসির বোর্ড সভার অনুমোদন প্রয়োজন হবে।বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এর আগে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির নিজস্ব মূল্যায়ন ও গাইডলাইন আইসিসির শীর্ষ কর্মকর্তাদের কাছে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ
ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক বহনকারী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কাকে কেন্দ্র করে এক শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ Read more

বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
বেরোবিতে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ২৯টি ফাঁকা আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।শনিবার (২৩ Read more

কাতার-ইউক্রেন ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
কাতার-ইউক্রেন ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

মধ্যপ্রাচ্যজুড়ে ক্রমবর্ধমান ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে এক শক্তিশালী প্রতিরক্ষা জোটে আবদ্ধ হয়েছে কাতার ও ইউক্রেন। এই চুক্তির মাধ্যমে Read more

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোন সম্পর্ক নয়: সৌদি আরব
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোন সম্পর্ক নয়: সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক Read more

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, একদিনে ৫৯ ফিলিস্তিনিকে হত্যা
গাজায় ইসরাইলি হামলা অব্যাহত, একদিনে ৫৯ ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনের গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে শনিবার মধ্যরাত থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৫৯ জন নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন