বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রস্তুতি এখনো পুরোপুরি শুরু না হলেও, ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। আগামী জুনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এই আয়োজনে অংশ নিতে বাকি রয়েছে প্রায় পাঁচ মাস। তার আগেই বিশ্বকাপ ট্রফির বৈশ্বিক সফরের অংশ হিসেবে সোনালি ট্রফিটি গত বুধবার বাংলাদেশ ঘুরে গেছে।বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসা মানেই ফুটবলপ্রেমীদের আবেগ নতুন করে জেগে ওঠা। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রথমবারের মতো সামনে থেকে ট্রফিটি দেখে অনুভূতির কথা জানান। তিনি বলেন, বর্তমান প্রজন্ম হয়তো বিশ্বকাপে খেলতে পারবে না, তবে ভবিষ্যতে বাংলাদেশ একদিন সেখানে জায়গা করে নেবে—এই আশাই তিনি দেখেন।এই আশার কথাই এবার উঠে এসেছে ফিফার সর্বোচ্চ পর্যায় থেকেও। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি বাংলাদেশকে নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক অনুসারীর প্রশ্নের জবাবে শুক্রবার (১৬ জানুয়ারি) ইনফান্তিনো বলেন, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলতে পারে।ফিফা সভাপতি তার পোস্টে উল্লেখ করেন, ‘বাংলাদেশ অবশ্যই ফিফা বিশ্বকাপে অংশ নিতে পারে। শুধু বাংলাদেশ নয়, যেসব দেশ এখনো বিশ্বকাপে খেলেনি, তাদের জন্য সুযোগ তৈরি করাই ফিফার লক্ষ্য। বিশ্বকাপের দলসংখ্যা বাড়ানোর মূল উদ্দেশ্যই হলো নতুন দেশগুলোকে বড় মঞ্চে আনার পথ সুগম করা।’উদাহরণ হিসেবে তিনি কয়েকটি দেশের নামও উল্লেখ করেন। ইনফান্তিনোর ভাষ্য অনুযায়ী, আফ্রিকা থেকে কেপ ভার্দে, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও, পাশাপাশি উজবেকিস্তান ও জর্ডান—এই দেশগুলো প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন ফিফা সভাপতি বলেন, বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ, যেখানে ফুটবল বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে, তাদের অবশ্যই একটি সুযোগ আছে। বাংলাদেশ ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের বেড়ে উঠতে ফিফা প্রচুর বিনিয়োগ করছে। বাংলাদেশসহ বিশ্বের সব জায়গায় প্রতিভা রয়েছে এবং আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি।’তবে বাস্তবতার দিক থেকে চ্যালেঞ্জটা এখনো অনেক বেশি। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ তো দূরের কথা—বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একবার এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসরে অংশ নিতে পেরেছে। সেটিও হয়েছিল ১৯৮০ সালে। সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী ও শমিত শোমের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির সম্ভাবনা তৈরি হলেও এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণ করতে পারেনি দল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস
চাঁদ দেখা গেছে, বুধবার থেকে শুরু রবিউস সানি মাস

বাংলাদেশে আজ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে পবিত্র রবিউস সানি Read more

চট্টগ্রামের আনোয়ারায় মাটি কাটার মহোৎসব
চট্টগ্রামের আনোয়ারায় মাটি কাটার মহোৎসব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি জমি দখল করে প্রকাশ্যে মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। স্থানীয় এক বিএনপি নেতার প্রত্যক্ষ মদদে উপজেলার Read more

ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাণ্ডবে দিশাহারা ইসরাইল, বহু হতাহত
ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাণ্ডবে দিশাহারা ইসরাইল, বহু হতাহত

ইসরাইলে দফায় দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণ ঘটছে অবৈধ ভূখণ্ডটির বিভিন্ন শহরে। ঘটছে Read more

ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়ন নিলেন ৪২ প্রার্থী
ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মনোনয়ন নিলেন ৪২ প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৃতীয় দিনে আরও ২২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫ জন Read more

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি রাজবন বিহার ঘাট থেকে বন্ধুদের নিয়ে সাঁতার কেটে রাজবাড়ী ঘাটে যাওয়ার সময় নিখোঁজ হওয়া দীপেন চাকমা (১৫) এর লাশ Read more

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অগ্নিদগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অগ্নিদগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি

মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অগ্নিদগ্ধ করে নির্যাতন এবং গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন