দলবদলের আলোচনা পেছনে ফেলে জোড়া গোল করলেন উসমান দেম্বেলে এবং দুই ম্যাচের জয়খরা কাটাল প্যারিস সেন্ট জার্মেই। গতকাল (শুক্রবার) ঘরের মাঠে তারা লিলকে ৩-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান ফিরে পেয়েছে।গত সপ্তাহে ফরাসি গণমাধ্যম প্রতিবেদন করেছিল, ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী একটি নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তার কোচ লুইস এনরিকে একে অপপ্রচার বলেছিলেন। দেম্বেলেরও যে মনোযোগ সরেনি, তার প্রমাণ দিলেন জোড়া গোল করে।১২তম মিনিটে ২০ মিটারের বেশি দূরত্ব থেকে জাল কাঁপান দেম্বেলে। লিল গোলকিপার কোনো সুযোগ ই পাননি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে তিনি মনে করিয়ে দেন, কেন তার হাতে উঠেছে ব্যালন ডি’অর। তার সামনে ছিল চার ডিফেন্ডার। তবুও জায়গা খুঁজে বের করেন দেম্বেলে, তারপর বল বাতাসে ভাসান। গোলকিপার বার্কে ওজারও হতভম্ব হয়ে পড়েন। ক্রসবারের ঠিক নিচ দিয়ে বল জালে জড়ায়।পিএসজির হয়ে শেষ পাঁচ ম্যাচে এটি ছিল ফরাসি ফরোয়ার্ডের চতুর্থ গোল। তার আগের আট ম্যাচে কোনো গোল ছিল না তার। বদলি নামা ব্রাডলি বার্কোলা ইনজুরি টাইমে দলের তৃতীয় গোল করেন।  নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ফরাসি কাপে হারের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দারুণ এক জয় পেল। এই জয়ে পিএসজি লেন্সের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে উঠল। ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলেছে দ্বিতীয় স্থানে থাকা লেন্স। লিল ১০ পয়েন্ট পেছনে থেকে চারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু
ক্লিনিকের অব্যবস্থাপনায় সিজারের ১২ ঘণ্টার মাথায় প্রসূতির মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রথম সন্তান জন্মের মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাইশ বছর বয়সী কৃষ্ণা রানী নামের এক প্রসূতি Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ আগস্ট)

কর্ম ব্যস্ততার এই শহরে প্রতিদিন সব খেলা দেখার সুযোগ হয়তো সবার হয়ে উঠে না। তবে একটু পছন্দ অনুযায়ী খেলা দেখার Read more

ফি বাড়ানোয় পরিবহন স্থবির, আমদানি-রপ্তানিতে চরম সংকটের আশঙ্কা
ফি বাড়ানোয় পরিবহন স্থবির, আমদানি-রপ্তানিতে চরম সংকটের আশঙ্কা

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে পণ্য পরিবহন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি এক লাফে ৫৭ Read more

গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
গাজীপুরে চিলাহাটি এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর সালনায় এ ঘটনা ঘটে, এতে Read more

উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত জুনাইয়েদ (২৪) নামে আরেকজ নিহত হয়েছে।রবিবার Read more

নাটোর কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরি
নাটোর কোর্ট পুলিশের মালখানায় দুর্ধর্ষ চুরি

নাটোর কোর্ট পুলিশের মালখানা অফিসারের রুমের পিছনের জানানার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে তারা নাটোর সার্কেল এর অধীনস্থ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন