‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এসব নয়, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করতে সরকার কাজ করছে।গতকাল সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে গণভোট নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।উপদেষ্টা আরও বলেন, যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যত যুক্ত করা যাবে, তত অশুভ শক্তি ও নির্বাচন বিরোধী শক্তি পরাজিত হবে।তিনি বলেন, এখনই গুজব ছড়ানো শুরু হয়েছে। যখনই গুজব কানে আসবে সেটা তাৎক্ষণিকভাবে সেটি যে ভুল তা তুলে ধরতে হবে। যা ছড়ানো হয়েছে সেটা যে ভুল তথ্য তা প্রচার করে দেন। এতে মানুষ সত্যটা জানতে পারবে। স্বস্তি আসবে।উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, যত বেশি জনগণ অংশগ্রহণ করবে, অশুভ শক্তি ততবেশি পেছনে হাঁটতে বাধ্য হবে। অশুভ শক্তিকে সামনে এগোতে দিবেন না। তারা সামনে আসলে তাণ্ডব নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের ভয় পাওয়া চলবে না।১২ জানুয়ারির নির্বাচনে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভোট কাস্টিং বেশি হতে পারে জানিয়ে তিনি বলেন, আমরা রেকর্ড সৃষ্টি করবো। গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোট দেবো। ইতিহাসের সবচেয়ে ভালো ইলেকশন যেন আমরা করতে পারি এবং ইনশাল্লাহ আমরা তা পারবো।সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান ছাড়াও সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ভিজিডি কার্ড পানিতে ফেললেন ইউপি সদস্য, তোলপাড়
টেকনাফে ভিজিডি কার্ড পানিতে ফেললেন ইউপি সদস্য, তোলপাড়

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে ভিজিডি কার্ড নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত দুস্থ নারীদের বাদ দিয়ে সচ্ছলদের নামে কার্ড Read more

রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন তারেক রহমান। আজ শুক্রবার (৯ জানুয়ারি) Read more

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় ১৪ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার দুটি প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে।  এছাড়া প্রাকৃতিক এ দুর্যোগে নিখোঁজদের খুঁজতে ও উদ্ধার তৎপরতা চালাতে Read more

ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণে দেড় লাখ টাকা দাবি
ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন অপসারণে দেড় লাখ টাকা দাবি

চট্টগ্রামের আনোয়ারায় ঘরের ছাদের উপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তার অপসারণে দেড় লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ Read more

বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!
বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!

বরিশাল বিভাগে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডে সৃষ্টি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক লেনদেন ও মাদক-রাজনীতির প্রভাবে রক্তের Read more

শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি
শোকে স্তব্ধ হাদির গ্রামের বাড়ি

শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির নিজ জন্মস্থান। শুধু গ্রামের বাড়ি নয়, বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটিসহ গোটা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন