মার্কিন প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান বলেছেন, এখন ডোনাল্ড ট্রাম্পের যুগ চলছে। মিস্টার ট্রাম্প আপনি বাংলাদেশে আসেন, আপনাকে দাওয়াত করছি।সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোকসভায় শুক্রবার (১৬ জানুয়ারি) শফিক রেহমান এ দাওয়াত দেন।রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল তিনটার দিকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ শোকসভা শুরু হয়।যায়যায়দিনের সম্পাদক বলেন, আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম খালেদা জিয়া যদি ৭ নভেম্বর না যেতেন, তাহলে আরও কিছুদিন সুস্থ থাকতেন। তরুণ সমাজকে অনুরোধ করব আপনারা জীবনের প্রথম ভোট দেওয়ার আগে এ অনুষ্ঠানের বক্তব্যগুলো অনুধাবন করবেন।শফিক রেহমান আরও বলেন, আমরা এখানে সমাবেত হয়েছি অত্যন্ত সংকটময় মুহূর্তে। এখানে একটা গুলিতে যদি কারো কিছু হয়ে তাহলে ১২ তারিখের নির্বাচন হয়তো পেছাতে হতে পারে। আমরা চাই ১২ ফেব্রুয়ারি নির্বাচন যেন হয়। ডক্টর ইউনূস গ্যারান্টি দিচ্ছেন এবারের নির্বাচন হবে অত্যন্ত আনন্দময়।তিনি বলেন, যিনি ভোট চাইতে আসবেন, তাকে আপনারা জিজ্ঞাসা করবেন, চাল ডাল চিনির দাম ঠিক থাকবে তো। তাদের জিজ্ঞাস করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে তো। ব্যাংকে যারা আমানত রাখছেন আমানত ঠিক থাকবে তো।শোকসভায় উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারেক রহমানের সবধর্মিণী ডা. জুবাইদা রহমান, তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ কায়সার ও কাজী জেসিন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে দম্পতির মরদেহ উদ্ধার, পাশেই ছিল চিরকুট
রাজধানীতে দম্পতির মরদেহ উদ্ধার, পাশেই ছিল চিরকুট

রাজধানীর ওয়ারী এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ওয়ারী Read more

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।মঙ্গলবার (২৪ Read more

‘বড় নাশকতার আশঙ্কা’
‘বড় নাশকতার আশঙ্কা’

মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত বেশির ভাগ পত্রিকার প্রথম পাতায় বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়া ও পুত্রবধু জোবাইদা রহমানের বাংলাদেশে ফেরা, আওয়ামী Read more

রত্না হত্যাকাণ্ডে প্রেমিকের জবানবন্দি: বিয়ের জন্য চাপ, শেষমেশ হত্যা
রত্না হত্যাকাণ্ডে প্রেমিকের জবানবন্দি: বিয়ের জন্য চাপ, শেষমেশ হত্যা

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর সুলতানা আক্তার রত্না হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে—বিয়ের জন্য চাপ সৃষ্টি Read more

পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক জব্দ, আটক ৪
পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদক জব্দ, আটক ৪

পাবনার কয়েকটি এলাকায় আলাদা তিনটি অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গুলি সহ বেশকিছু মাদকদ্রব্য জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ Read more

পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত
পাকিস্তানকে ভেন্যু ব্যবহারের অনুমতি দিল আরব আমিরাত, খালি হাতে ফিরলো ভারত

সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে তাদের দেশে ক্রিকেট ভেন্যু ব্যবহারের অনুমতি দিলেও ভারতের ক্ষেত্রে জানিয়েছে ‘না’। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন