ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন।এর আগে, সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন শাখা ইউনিটের নেতা-কর্মীরা আসছেন।ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জানান, আমরা এখনও সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।প্রসঙ্গত, গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য নিহত হন। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন
বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

ময়মনসিংহে বড় ভাইয়ের দায়ের কোপে ছোটভাই খুন হয়েছে। নিহতের নাম লাল চাঁন (২২)।  এ ঘটনায় ঘাতক বড় ভাই জালাল উদ্দিন Read more

ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
ধান শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গায় বাড়ীর ছাঁদে ধান শুকাতে গিয়ে নাসিমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  নাসিমা খাতুন দামুড়হুদা উপজেলার নতুন বাস্তপুর Read more

সিআইডির ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিআইডির ওপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরে সিআইডি টিমের ওপর হামলা ও মারধরের ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতোয়ালি Read more

দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মকর্তাদের অনুপস্থিতি, ইউএনওর ক্ষোভ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মকর্তাদের অনুপস্থিতি, ইউএনওর ক্ষোভ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন Read more

‘জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা’
‘জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা’

জুলাই হত্যার বিচার দ্রুত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ২০২৪ সালের Read more

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর

মালয়েশিয়ায় কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের ন্যূনতম ১ হাজার ৭০০ রিঙ্গিতের কম বেতন দেয়, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ জনশক্তি বিভাগে (JTK) অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন