ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেইকের পদত্যাগের পর তার পদে বসেছেন শায়া মোহসেন জিনদানি। যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সালেম বিন ব্রেইক সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বরাবর পদত্যাগপত্র জমা দিলে কাউন্সিল তা গ্রহণ করে। তার কয়েক ঘণ্টা পরেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিনদানির নাম ঘোষণা করে কাউন্সিল।ইয়েমেনের সরকারি বার্তাসংস্থা সাবা গতকাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।প্রসঙ্গত, ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীর নেতৃত্বাধীন সরকারকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি।পরের বছর ২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় ১১ বছর ধরে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চলছে সৌদি প্রতিরক্ষা জোটের। বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুথি বিদ্রোহী গোষ্ঠীর দখলে আছে, আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে সৌদি প্রতিরক্ষা জোট সমর্থিত ইয়েমেন প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল।তবে সম্প্রতি দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজেশন কাউন্সিলের (এসটিসি) উত্থানের জেরে রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছিল প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। এসটিসিকে সহযোগিতা করায় আমিরাতের সঙ্গে সৌদির সম্পর্ক তিক্ত হয়েছে। এই তিক্ততার জেরে দক্ষিণ ইয়েমেন থেকে আমিরাতের সেনা প্রত্যাহার করে নিতে আবুধাবিকে আহ্বান জানিয়েছে রিয়াদ এবং আবুধাবি তা মেনেও নিয়েছে।কয়েক দিন আগে দক্ষিণ ইয়েমেনে সৌদি প্রতিরক্ষা জোটের সামরিক অভিযান শুরু করণে প্রাণ বাঁচাতে আমিরাতে আশ্রয় নেন এসটিসির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি। তারপর থেকে ইয়েমেনের দক্ষিণে কার্যত নিষ্ক্রিয় আছে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা।দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা নিয়ন্ত্রণে আসার পর পরিবর্তন এলো প্রধানমন্ত্রীর পদে।সূত্র : এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম ও পরিচয় জানানো Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩
কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর কুয়াকাটায় মো. তুহিন নামে এক পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই এবং দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় Read more

লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত
লঘুচাপের প্রভাবে উপকূলের অতিভারী বৃষ্টিপাত, সমুদ্র বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করায় উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর Read more

মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক
মৃত্যুর পর ভাই-বোনের আর দেখা হবে না, কথাটি কতটা সঠিক

আমাদের সমাজে অনেককে একটি কথা বলতে শোনা যায় যে, মৃত্যুর পর ভাই-বোনের আর কখনো দেখা হবে না। অনেকে এই কথাটি Read more

মায়ের কথা-ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান
মায়ের কথা-ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন: তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন
৬ মাস পর নরসিংদীতে কাউন্সিলরের লাশ উত্তোলন

নরসিংদীর মাধবদীতে দাফনের প্রায় ৬ মাস পর সাবেক পৌর কাউন্সিলরের মরদেহ কবর থেকে উত্তোলন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ মঙ্গলবার (০৬) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন