আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। এর মধ্যে ২ হাজার ৭৫ জন পুরুষ ভোটার ও ৪৩৩ জন নারী ভোটার। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সুত্রে এই তথ্য জানা গেছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন সম্পন্ন করেছেন।নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সংবলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। পাঠানো নিয়মাবলি অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবে। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সময় শেষ হলে বিকেল সাড়ে ৪টায় রিটার্নিং কর্মকর্তার দপ্তরে এজেন্টদের উপস্থিতিতে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।মালয়শিয়া প্রবাসী বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের মাঈনুদ্দিন মীর মোহাম্মদ বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমেরিকা থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমি অনলাইনে নিবন্ধন করেছি। প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এতে করে আমাদের মতো প্রবাসীরাও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত দেওয়ার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ সরকারের এই যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানাই।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘একটি দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে’
‘একটি দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে’

কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে Read more

বরগুনায় জব্দকৃত ৪০ মণ জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ
বরগুনায় জব্দকৃত ৪০ মণ জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ

বরগুনার পাথরঘাটায় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত ইলিশ মাছ এতিম ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছে মৎস্য Read more

ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন: মোশররফ
ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন: মোশররফ

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির Read more

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।মঙ্গলবার (৬ মে) সকাল Read more

বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার
বিস্ফোরক মামলায় বেরোবির কর্মচারী গ্রেপ্তার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি মামলায় বিশ্ববিদ্যালয়ের এক Read more

বরিশালে ফ্যানের সঙ্গে ঝুলছিল দুই সন্তানের জননীর মরদেহ
বরিশালে ফ্যানের সঙ্গে ঝুলছিল দুই সন্তানের জননীর মরদেহ

বরিশালের বানারীপাড়ায় ফ্যানে ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সলিয়াবাকপুর গ্রামে নিজ কক্ষ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন