বরগুনার পাথরঘাটায়  ইমাম হোসেন  নামে এক ছাত্রদল নেতাকে রাতের আধারে মুখোশ পরে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।ইমাম হোসেন পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক রাত ১ টার দিকে নিজ বাসা থেকে খাবার খেয়ে ভাড়া বাসায় যাওয়ার সময় পাথরঘাটা কলেজের পিছনে খালি রাস্তায় একা পেয়ে মুখ বাধা চার পাঁচজন দুর্বৃত্ত এসে ছাত্রদল নেতা ইমাম হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। পরবর্তীতে ছাত্রদল নেতার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।উপজেলা  ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহ বলেন, ‘ইমাম হোসেন ছাত্রদলের একজন ত্যাগী নেতা। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল তার। কারা ইমামকে আক্রমণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যারাই জড়িত থাকুক দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর
জবিতে প্রথমবারের মতো ছাত্রসংসদ নির্বাচন: ভোট ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর এই প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত রোডম্যাপ Read more

শেরপুরে বড় ভাইয়ের মৃত্যু খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
শেরপুরে বড় ভাইয়ের মৃত্যু খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বড় ভাইেয়র মৃত্যুর ১০ মিনিটের ব্যবধানে আরেক সহোদর ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে সাতটার Read more

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যারা আজ টিকিট ক্রয় করবেন তারা আগামী ৩১ Read more

২৯ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৯ সেপ্টেম্বর:  নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৪ আশ্বিন ১৪৩২ বাংলা, ৬ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

কমলনগরে ৪০ বছর ধরে পাকা রাস্তার অপেক্ষায় এক গ্রামের ২০ হাজার মানুষ
কমলনগরে ৪০ বছর ধরে পাকা রাস্তার অপেক্ষায় এক গ্রামের ২০ হাজার মানুষ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরপাগলা গ্রামের হাওলাদারপাড়া-বারঘর সড়কটি ৪০ বছরেও পাকা করণের উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন