মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা বাসস্ট্যান্ডে সড়ক দূর্ঘটনায় গাড়ির হেলপার নিহত ও আহত  অন্তত ১৫ জন।সোমবার (০৭ জুলাই) দুপুর ১টার  দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাস হেলপার আজগর আলী (২৫) সে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।আহতরা হলেন, হাসান (২৬), শাহ জালাল (৬০), আহসান উল্লাহ (৫৫), জাহিদ (৩১), শায়মন (১৪), শাহীন (৩৫), সোহাগ (৩০), সগিরুল (৫০),আবু সাইদ (৫৫), লিমন (২৪), হালিমা (৫২), রাইসুল (২০), সেনা বেগম (৫০), রিফাত (৩০), কামাল (৪৫),  সাথী (১২)ও মাহী নুর (৪০) ।ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের  সাথে কথা বলে জানা যায়  দুপুর প্রায় একটার দিকে একটি মালবাহী ট্রাক আনারপুরা বাস স্ট্যান্ড এলাকা দিয়ে ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালী থেকে ঢাকাগামী দ্রুতগতির জোনাকি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ট্রাকের সাথে সংঘর্ষ এড়াতে বাসটিকে বাম দিকে চাপানোর চেষ্টা করলে সেটি রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়ে কয়েকজন। এ ঘটনায় বাসের হেলপার আজগর আলী ঘটনাস্থলেই মারা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বলেন, ‘এই ঘটনায় আহত ৮ জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে তিনজন শায়মন, সোহাগ ও হাসানের অবস্থা আশঙ্কাজনক। তাদের তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন ।এবিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন হয়েছে। নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল এখন স্বাভাবিক। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি।বিএনপি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ Read more

ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ
ডাকসু নির্বাচন চান ঢাবির ৯৬ শতাংশ শিক্ষার্থী, জুনের মধ্যে নির্বাচনের পক্ষে ৭৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে প্রয়োজনীয় মনে করেন বিশ্ববিদ্যালয়ের ৯৬ শতাংশ শিক্ষার্থী। Read more

আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে
আবু সাঈদ হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে

 জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ Read more

কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তানের অধিনায়ক, নেপথ্যে যে কারণ
কোটি টাকার চেক ছুঁড়ে মারলেন পাকিস্তানের অধিনায়ক, নেপথ্যে যে কারণ

এবার এশিয়া কাপে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। ভারতের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাটকীয় কাণ্ড ঘটিয়েছেন পাকিস্তানের অধিনায়ক Read more

হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শহীদ পরিবারের মানববন্ধন

ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা। রোববার (২২ জুন) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন