সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বেতনের ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শিক্ষাভবন অভিমুখে বের হওয়া এমপিওভুক্ত শিক্ষকদের ‘ভুখা মিছিল’ আটকে দিয়েছে পুলিশ।রবিবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে মাজার রোডের সামনে তাদের আটকে দেয়া হয়। সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে বিকেল সোয়া ৩টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে বের হন তারা। মিছিলে শিক্ষকরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দেন। ‘যৌক্তিক আন্দোলন, মেনে নাও নিতে হবে’, ‘২০% বাড়িভাড়া দিতে হবে’, ‘ভাতা মোদের দাবি নয়, অধিকার অধিকার’, ‘আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’– এসব স্লোগান তারা। এদিন সকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের ৫ শতাংশ বাড়ি ভাড়ায় সম্মতি দেয় অর্থ বিভাগ। কিন্তু সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক-কর্মচারীরা। বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অষ্টম দিনের কর্মসূচি হিসেবে শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিল নিয়ে বের হন তারা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার
বিরামপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর উপজেলার এক গ্রামে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক Read more

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে  কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইমাম-উলামা পরিষদ।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম
শীতের কাছে অসহায় কছিরন ও আম্বিয়া বেগম

উত্তরের জেলা কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। সঙ্গে হিমেল হাওয়া আর বৃষ্টির মতো ঝরছে শীত। এই দুর্বিষহ ঠান্ডায় Read more

শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা
শাহজালাল বিমানবন্দরে পাখি ঝুঁকিতে উড়োজাহাজ, আতঙ্কে পাইলটরা

পাখির সঙ্গে বিমানের দুর্ঘটনা। পাখির আঘাতে কয়েক দিন পরপর ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনাও ঘটছে। উড্ডয়ন Read more

আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ
আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন