ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে একাধারে ‘সবচেয়ে সুন্দর মানুষ’ এবং ‘খুনি’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় থাকা ট্রাম্প, সেখানে এপেক সম্মেলনে যোগ দেবেন। এর আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার চারদিনের যুদ্ধ নিয়ে কথা বলেন এবং পারমাণবিক শক্তিধর দুই দেশের সেই যুদ্ধ তিনিই বন্ধ করেছেন বলে দাবি করেন।প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন প্রথমে তিনি যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা রাজি হয়নি। এরপর ভারত-পাকিস্তান তার কাছে ধর্ণা দিয়ে যুদ্ধ বন্ধ করে। যুদ্ধ বন্ধ না করলে ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্প বলেন, “আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের দুজনের বেশ ভালো সম্পর্ক।” একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও একজন অসাধারণ মানুষ বলেন ট্রাম্প।তিনি বলেন, আমি জেনেছি ভারত-পাকিস্তান যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশ। আর তারা ওইদিকে এগোচ্ছিল।তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে জানাই, আপনার সঙ্গে আমরা বাণিজ্য চুক্তি করতে পারব না। মোদি বলেন, ‘না, না, আমাদের চুক্তি করতে হবে।’ আমি বলি, ‘না আমরা চুক্তি করতে পারব না, কারণ আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন। আমরা চুক্তি করতে পারব না।তিনি যোগ করেন, এরপর আমি পাকিস্তানকে ফোন করি। তাদের বলি, ‘আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না। কারণ আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন।’ তারা আমাকে বলে, ‘না আমাদের যুদ্ধ করতে দিন’। তারা উভয়ই বলেছে, তারা শক্তিশালী।মোদিকে নিয়ে তার মন্তব্য ছিল বেশ নাটকীয়। ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর। তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি হলেন একজন খুনি। সে বেশ কঠোর। আমাকে বলে, ‘না আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব।’ আমি তখন বলি, ‘বাহ, এটি কি সেই মোদি যাকে আমি চিনি?”ট্রাম্পের ভাষ্যমতে, এর প্রায় দুইদিন পর তারা আমাকে ফোন করে বলে, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা যুদ্ধ বন্ধ করে দেয়। বিষয়টি অসাধারণ ছিল না?ট্রাম্প জানান, সেই যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল এবং দুই পারমাণবিক শক্তিধর দেশ একটি সংঘাতের দিকে এগোচ্ছিল।সূত্র: হিন্দুস্তান টাইমসএনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ
পাকিস্তান বাণিজ্য বন্ধ ঘোষণায় ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো বাণিজ্য। এ হামলায় ইসলামাবাদের Read more

৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল
৪ মিনিটে ২ গোল করে ক্রোয়েশিয়া বধ করলো ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে Read more

একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
একাত্তরের স্বপ্ন রাষ্ট্র পূরণ করতে পারেনি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এটা তো সত্য কথা Read more

দুপুর ১টার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রোববার (১৪ Read more

গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস
গাজায় দুই বছর যুদ্ধ চালিয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরাইল: হামাস

দুই বছরের বেশি সময় ধরে ইসরাইল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়ছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন