বিপিএলের ঢাকা পর্ব আজ শুরু হচ্ছে। দুপুর ১টায় প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। আর সন্ধ্যা ৬টায় টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্স খেলবে সিলেট টাইটান্সের বিপক্ষে।সিলেট পর্বটা দারুণ কেটেছে চট্টগ্রামের। ৭ ম্যাচের ৫টিতেই জয় তুলে নিয়ে আছে টেবিলের দ্বিতীয় স্থানে। ছন্দে থাকা দলটার সামনে এবার নোয়াখালী। যাদের মাঠের পারফরম্যান্স নিয়ে হয়েছে তুমুল সমালোচনা।লিগ পর্বে টেবিলের শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার ১ এ জায়গা করে নেয়ার লক্ষ্য চট্টগ্রামের। চোটের জন্য দল ছেড়ে গেছেন চট্টগ্রামের রসিংটন। তার জায়গায় পাকিস্তানের মোহাম্মদ হারিসকে দলে টেনেছে বন্দরনগরীর দলটি।আরেক ম্যাচে উড়তে থাকা রাজশাহীর বিপক্ষে লড়বে সিলেট টাইটান্স। হান্নান সরকারের দল আছে দারুণ ফর্মে। আসরের অন্যতম ফেবারিটরা সিলেটকে উড়িয়ে শুরু করেছিলো বিপিএল। এবারও একই ফলাফলের আশা নাজমুল শান্ত’র দলের। সবশেষ ম্যাচে রানে ফিরেছেন তানজিদ তামিম। যা কিছুটা স্বস্তি দিচ্ছে পদ্মা পাড়ের দলটাকে।এদিকে, সিলেট পর্বেই তিনটি দল প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। দলগুলো হচ্ছে—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। পয়েন্ট তালিকার শীর্ষ চারে থাকলেও এখনও প্লে-অফ নিশ্চিত হয়নি রংপুর রাইডার্সের। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৮। এছাড়া ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস ৮টি করে ম্যাচ খেলে ২টি করে জয় পেয়েছে। কাগজে-কলমে এখনও দল দুটির প্লে-অফের আশা টিকে আছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে পারলে মিলবে ৫০ মিলিয়ন ডলার
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে পারলে মিলবে ৫০ মিলিয়ন ডলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে তথ্য দিয়ে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদুরোর অবস্থান Read more

হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার
হোটেলের সিলিং ফ্যানে ঝুলছিল অভির মরদেহ, তালা ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. নাহিদ খান অভি (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে Read more

দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার
দেশের ৭ জেলায় নতুন পুলিশ সুপার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি একই প্রজ্ঞাপনে আরও ছয় Read more

নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় ৯ বছরের শিশু নিহত
নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় ৯ বছরের শিশু নিহত

নেত্রকোনার কলমাকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় নিহত হয়েছে আব্দুল্লাহ (৯) নামের এক শিশু। শনিবার (০৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে Read more

পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত
পুঠিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

রাজশাহীর পুঠিয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'বীর উত্তম' এর ৪৪তম শাহাদত Read more

পুতিন–ট্রাম্প শীর্ষ বৈঠক বুদাপেস্টে দ্রুত সম্ভব: হাঙ্গেরির প্রধানমন্ত্রী
পুতিন–ট্রাম্প শীর্ষ বৈঠক বুদাপেস্টে দ্রুত সম্ভব: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক বুদাপেস্টে দ্রুত অনুষ্ঠিত হতে পারে।গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন