পার্বত্য বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে গড়ে ওঠা দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম এবং সহযোগিতা ছিলেন লামা থানার পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।প্রশাসনের তথ্য মতে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত -২০১০) এর ধারা ১৫ (১) লঙ্ঘনের দায়ে গজালিয়া ইউনিয়নের এসবিএম ইটভাটার মালিক মোহাম্মদ উল্লাহ আজম খানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া একই ইউনিয়নের টিএমবি ইটভাটার মালিক করিমূল মোস্তফা স্বপনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, গজালিয়া ইউনিয়নের দুটি অবৈধ ইটভাটা থেকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। অন্য উপজেলায় গড়ে ওঠা ইটভাটাসহ আরো কয়েকটি ইটভাটার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ (৯ জুন) থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা Read more

দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন
দেশব্যাপী লোডশেডিং, থাকবে যতদিন

যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশে লোডশেডিং শুরু হয়েছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও Read more

ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান
ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান

গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে Read more

শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর
শ্যালিকার সঙ্গে প্রেম, জামাইকে গলা কেটে হত্যা করলেন শ্বশুর

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্যালিকার সঙ্গে অবৈধ প্রেম ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে শ্বশুরের হাতে নির্মমভাবে এক ব্যক্তি খুন হয়েছেন। শুধু হত্যা করেই Read more

‘জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়’
‘জুলাই সনদ ঘিরে ঐক্যের চেষ্টা, চোখ আসন সমঝোতায়’

জাতীয় নির্বাচন সামনে রেখে জুলাই সনদ ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতৃত্বে তিনটি জোট গঠনের চেষ্টা চলছে, যারা একই সাথে Read more

রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার
রাজনীতি ও অভিনয়কে বিদায় সোহেল রানার

স্বাধীন বাংলাদেশের শুরু থেকেই সিনেমার সঙ্গে জড়িত কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা 'ওরা ১১ জন'র প্রযোজক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন