ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসে ক্রিকেটারদের বিপিএল খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড।সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে আখ্যায়িত করেছেন বিসিবির পরিচালক নাজমুল ইসলাম। এরপর বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে আবারও সমালোচনার জন্ম দেন এই পরিচালক।টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল ইসলাম। সেখানে তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছে, তবে তার জন্য আদর্শ পরিবেশ চান তারা।এ সময় তাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা? জবাব দিতে গিয়ে ক্রিকেটারদের নিয়ে কিছুটা তির্যক মন্তব্যই করে বসেন তিনি।নাজমুল ইসলাম বলেন, ‘এই প্রশ্নটা (ক্ষতিপূরণের) তুলতেই পারবে না। কারণ হচ্ছে আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না, আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক শিরোপা আনতে পেরেছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পেরেছি? আমরা তাহলে তো প্রতিবারই বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করছি এটার দায়ভার এবার তোমাদের কাছ থেকে আমরা নিবো। ফেরত দাও।’নাজমুলের এসব বিতর্কিত মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মনে করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভিডিও বার্তায় বলেন, ‘উনি (নাজমুল) যেভাবে আমাদের সব ক্রিকেটারকে নিয়ে মন্তব্য করেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল (বৃহস্পতিবার) ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।’এদিকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তার পাশাপাশি খেলোয়াড়দের খেলা চালিয়ে যাওয়ার আহ্বান দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বিসিবি বলে, ‘বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে খেলোয়াড়রা বিপিএল এবং বোর্ডের অধীনে সকল ক্রিকেট কার্যক্রমের মূল অংশীদার এবং প্রাণ। বোর্ড আন্তরিকভাবে আশা করে যে ক্রিকেটাররা টুর্নামেন্টের সফল সমাপ্তিতে সহায়তা করে এবং বিপিএল ২০২৬ এর সুষ্ঠু ধারাবাহিকতা নিশ্চিত করে তাদের পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি প্রদর্শন অব্যাহত রাখবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ
তিন দাবিতে ডাকসুর বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও আজ

তিন দফা দাবিতে আজ রবিবার (২৬ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র Read more

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ
ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা Read more

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়লেন উপজেলা বিএনপি নেতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচএম আফজাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আপলোড করে বিএনপির রাজনীতির Read more

বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া
বাংলাদেশ বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ একটি ফ্লাইটে তিনি দেশে Read more

চীনকে ঠেকাতে এবার ‘টি-ডোম’ আনছে তাইওয়ান
চীনকে ঠেকাতে এবার ‘টি-ডোম’ আনছে তাইওয়ান

চীনের সামরিক চাপ রুখতে নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদারে ‘টি-ডোম’ নামে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে তাইওয়ান। দেশটির প্রেসিডেন্ট Read more

বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন
বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন