চীনের সামরিক চাপ রুখতে নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদারে ‘টি-ডোম’ নামে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছে তাইওয়ান। দেশটির প্রেসিডেন্ট লাই ছিং-তে জানিয়েছেন, তাইওয়ানকে রক্ষায় প্রতিরক্ষা ব্যয় আরও বাড়ানো হবে এবং চীনকে দ্বীপটির দখল নিতে বলপ্রয়োগের নীতি পরিত্যাগ করতে আহ্বান জানিয়েছেন।শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান দীর্ঘদিন ধরে বেইজিংয়ের সামরিক ও কূটনৈতিক চাপের মুখে রয়েছে। চীন দ্বীপটিকে নিজের অংশ হিসেবে দাবি করে, যদিও তাইপে সরকার তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে।জাতীয় দিবস উপলক্ষে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট লাই বলেন, সরকার বছরের শেষে একটি বিশেষ সামরিক বাজেট প্রস্তাব করবে, যা তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দৃঢ় সংকল্পের প্রতিফলন।তিনি বলেন, ‌‘প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে—এটি শত্রুর হুমকির মোকাবিলা করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং আমাদের প্রতিরক্ষা শিল্প বিকাশের চালিকা শক্তি।’লাই বলেন, ‘আমরা টি-ডোম নির্মাণে গতি আনব, একটি বহুস্তরীয় প্রতিরক্ষা, উন্নত শনাক্তকরণ ব্যবস্থা ও কার্যকর প্রতিরোধ সক্ষমতাসহ দৃঢ় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব, যাতে তাইওয়ানের নাগরিকদের জীবন ও সম্পদ সুরক্ষিত থাকে।’তবে ‘টি-ডোম’ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। সরকারি সূত্রগুলো জানায়, পরিকল্পনাটি ইসরাইলের বিখ্যাত ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি করা হবে।তাইওয়ান এরই মধ্যে সামরিক ব্যয় বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে দেশটি এমন এক চীনের মুখোমুখি, যার সামরিক শক্তি বহুগুণ বড় এবং যার কাছে রয়েছে স্টেলথ যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী ও বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্রসহ আধুনিক অস্ত্রভান্ডার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিনাজপুরে বিষধর সাপের ছোবলে নারীর মৃত্যু
দিনাজপুরে বিষধর সাপের ছোবলে নারীর মৃত্যু

দিনাজপুরের বিরল উপজেলায় বিরল বিষধর সাপের ছোবলে আলেয়া বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুর তার এ Read more

সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
সায়েন্সল্যাব ছাড়লেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

সায়েন্সল্যাব মোড় ছেড়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে Read more

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস। তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ নিয়ে চলমান তদন্তের Read more

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রেস সচিব

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (১৭ Read more

ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু
ইতালিতে পানিতে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইউরোপের দেশ ইতালিতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে লেকের পানিতে ডুবে ১২ বছর বয়সী বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া
সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতিতে চার দশকেরও বেশি সময়ের 'প্রবল প্রতিপক্ষ' হিসেবেই নিজেদের অবস্থান তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও এখনকার অন্তর্বর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন