দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায় বিক্রি হবে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়।এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৭ম বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম ৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে শিশুসহ কিশোরের মৃত্যু
খানসামায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে শিশুসহ কিশোরের মৃত্যু

দিনাজপুরের খানসামা উপজেলায় পৃথক দুইটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে শিশুসহ এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুইটি ঘটনা ঘটেছে ভাবকী ও Read more

বরিশালে টানা ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
বরিশালে টানা ৪ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গত চারদিন ধরে অনশন করছেন প্রেমিকা এক সন্তানের জননী তানজিলা বেগম। খবর পেয়ে থানা পুলিশ একাধিকবার Read more

২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী
২৫ লাখ টাকা খরচ করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন নারী

পরিবারের কাছে ছুটি কাটানোর কথা বলে ২৫ লাখ টাকা খরচ করে সুইজারল্যান্ডে গিয়ে নিজের জীবন শেষ করেছেন এক আইরিশ নারী। পরিবার Read more

লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি
লিজেন্ডস টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ হারের পরই টুর্নামেন্টে অংশগ্রহণ Read more

পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম Read more

জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া
জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় ‘জুলাই সনদ, ২০২৫’ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন