শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এক স্ট্যাটাসে সম্পা প্রশ্ন করেন, ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?’ফেসুবক পোস্টে তিনি লেখেন, ‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে! ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না!’ তিনি লেখেন, ‘প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে সেটা যেকোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা, বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না।তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথ এর দুটো লাইন বলেছিলেন,‘সহজ করে বলতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি, তর্ক, ব্যাখ্যা কিছুই টানছি না, শুধু এতটুকুই বলা আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না! জাস্ট মনে রাখবেন ওসমান হাদি বলে গিয়েছেন- আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে।’সম্পা লেখেন, ‘ইনকিলাব মঞ্চ নিয়ে শহিদ ওসমান হাদির নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছে হলো- ‘আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিরনাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকভাবে খাবারও খেতে পারে না কাজের জন্য। নিঃস্বার্থভাবে আমার সাথে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তাও ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার।’তিনি লেখেন, ‘আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে, ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন। তাহলে ভাবেন, ওসমান হাদির এই ভাই-বোনগুলোর মনের অবস্থা কি এখন! যাদের কাছে ভাই ছিল ২৪ ঘণ্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে! ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই-বোনগুলোরে নিয়ে কথা বলবেন না। তাহলে আমি সহ্য করবো না।’সবশেষে পোস্টে তিনি ওসমান হাদি একটি কথা উল্লেখ করে লেখেন, ‘দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি’
‘যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি’

ইরান অস্বীকার করলেও আলোচনা হয়েছে বলে অব্যাহতভাবে দাবি করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, উভয় পক্ষ যুদ্ধ Read more

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে Read more

জেট ফুয়েলের দাম বাড়িয়ে আবার স্থগিত ঘোষণা
জেট ফুয়েলের দাম বাড়িয়ে আবার স্থগিত ঘোষণা

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি Read more

চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত
চট্টগ্রামের চান্দগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ পারভেজ (৩০) নামে এক দিনমজুর ঘটনাস্থলেই নিহত Read more

সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর হত্যার ঘটনায় ঢাকা Read more

ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 
ফুলবাড়ীতে বিলের পানিতে নিখোঁজ গৃহবধূ, চলছে উদ্ধার অভিযান 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তিনি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন