কুড়িগ্রামের উলিপুরে অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা এবং বুড়িতিস্তার পাড় কাটার দায়ে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে এবং দুইটি ট্রাক্টর জব্দ করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিন-রাত উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকার আল আরাফাত হোসেন। তাকে গত মঙ্গলবার রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি উত্তোলনরত অবস্থায় ধরা হয়। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের কারণে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।একই দিনে বিকেলে উলিপুর পৌরসভার ব্র‍্যাক অফিসের পিছন থেকে বুড়িতিস্তার পাড় থেকে মাটি নিয়ে যাওয়ায় রাকিব নামে একজনকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে দুই মামলায় মোট ১ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।এ ছাড়াও, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও পৌরসভার চিলমারী রোডের পাশ থেকে মাটি বহনের দায়ে দুইটি ট্রাক্টর জব্দ করা হয়।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অনুমতি ছাড়া মাটি কাটা এবং বিভিন্ন আইন লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!
কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা বিপুল পরিমাণ সরকারি ওষুধ নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় সময়মতো রোগীদের মাঝে বিতরণ Read more

গৌরনদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার
গৌরনদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর গৃহবধূর লাশ উদ্ধার

বরিশালের গৌরনদীতে আশোকাঠী ধামুরা খালে গোসল করতে নেমে নিখোঁজের ৫ ঘণ্টা পর উম্মে বিথী নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে Read more

গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক
গাজা দখলের পরিকল্পনা অবিলম্বে বাতিল করুন: ফলকার টুর্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ণ সামরিক দখল প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার Read more

মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ
মেঘনার একমাত্র এমপিওভুক্ত মাদ্রাসায় অবৈধ নিয়োগ ও দুর্নীতির অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলার একমাত্র এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসা, এখন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জর্জরিত। অভিযোগ উঠেছে, Read more

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে খেলার সূচি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে খেলার সূচি

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (রোববার) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।১ম টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস ও নাগরিকত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজজিম্বাবুয়ে-দক্ষিণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন