দেশে আবারও তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টার মধ্যে দেশের ১০টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেন, বৃহস্পতিবার সকাল থেকে আবারও শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে শীতের পরিমাণ বাড়ার আশঙ্কা করা যাচ্ছে। সকাল ৬টার মধ্যে ৮-১০ টি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সব জেলায় সকাল ৬টার সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর সঙ্গে পড়তে পারে কুয়াশা। এ শৈত্যপ্রবাহ ২-৩ দিন স্থায়ী হতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫।বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীর সকালের তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ২, সিলেটে ১৪, চট্টগ্রামর ১৬ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির Read more

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পালটা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ১ Read more

ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা

ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের চা দোকানি সিরাজুল ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি চিরকুটে Read more

হেলিকপ্টারে চড়িয়ে বৃদ্ধ চাচার স্বপ্ন পূরণ করলেন ভাতিজা
হেলিকপ্টারে চড়িয়ে বৃদ্ধ চাচার স্বপ্ন পূরণ করলেন ভাতিজা

বৃদ্ধ চাচার স্বপ্ন ছিল জীবনে একবার হলেও হেলিকপ্টারে চড়বেন। আর সেই স্বপ্নের কথা ভাতিজাকে জানালেন চাচা। সেই স্বপ্ন পূরণ করলেন Read more

বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন
বড় পরিবর্তন এনে মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া অনুমোদন

মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিবর্তন করে নতুন বিধিমালা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসিইসি)। নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন