গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়।মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ২৬ জনের রিমান্ড মঞ্জুর এবং ২৫ জনের জামিন নামঞ্জুরের আদেশ দেন।মামলায় গ্রেপ্তার ৫১ জন আসামির মধ্যে ২৬ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর ২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি শুক্রবার গাইবান্ধা জেলার তিনটি উপজেলায় মোট ৫১টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের অভিযোগে সদর উপজেলার ৩৭টি কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪টি কেন্দ্র থেকে ১২ জন এবং ফুলছড়ি উপজেলার ২টি কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়।পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৫)

জিম্বাবুয়েতে চলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আজ মুখোমুখি জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড।ক্রিকেটত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজজিম্বাবুয়ে-নিউজিল্যান্ডবিকেল ৫টা, টি স্পোর্টসম্যাক্স সিক্সটি ক্রিকেটগ্র্যান্ড ক্যানিয়ন-মায়ামি ব্লেজসন্ধ্যা ৭টা, Read more

‘১৫ বছর দুর্গাপূজায় অনুদান ছিল ২ কোটি টাকা, এবার ৫ কোটি’
‘১৫ বছর দুর্গাপূজায় অনুদান ছিল ২ কোটি টাকা, এবার ৫ কোটি’

গত ১৫ বছর সরকারের অনুদান ছিল ২ কোটি টাকা, সরকার সেখান থেকে বাড়িয়ে এখন ৫ কোটি টাকা করেছে বলে জানিয়েছেন Read more

পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
পুতিনের যুদ্ধবিরতি ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি

ইউক্রেনে ‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩০ ঘণ্টার এই যুদ্ধবিরতি ইতোমধ্যেই কার্যকর হয়েছে। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির Read more

কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা Read more

৫ই আগস্ট বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়ে ছিলাম: ওবায়দুল কাদের
৫ই আগস্ট বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়ে ছিলাম: ওবায়দুল কাদের

৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন আতঙ্কে পাঁচ ঘণ্টা বাথরুমে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারতের Read more

ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন
ঢাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ছুটি ১৭৪ দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ক্লাস ছুটি থাকবে মোট ৭৫ দিন। সাপ্তাহিক ছুটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন