দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে কাল বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্ক আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে।এক বছর ধরে জেফার-রাফসানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এ বিষয়ে দুজনই ছিলেন বরাবরের মতো নীরব। গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী ছিলেন দুজনই। তবে সব জল্পনা-কল্পনার ইতি টেনে চূড়ান্ত রূপ নিচ্ছে তাদের সম্পর্ক।উভয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে কাল অনুষ্ঠিত হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের একাধিক তারকা কণ্ঠশিল্পী ও অভিনয়শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই জেফার-রাফসানের ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে গেছে। যদিও বিয়ের বিষয়ে যোগাযোগ করা হলে গায়িকা জেফার রহমানের কাছ থেকে কোনো সাড়া মেলেনি।জেফার ও রাফসানের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা। সেই জানাশোনা থেকেই বিয়ের সিদ্ধান্ত।রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। মূলত রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই এটা চর্চায় আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে দেখা যায়।গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা যায়। ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে বিখ্যাত পেরি পেরি ফুডশপের ভেতরে দুজনের কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সময় থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন বেশ জোরালো হয়। এরপর এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে, সেসব বিষয়ে তাঁর কিছুই বলার নেই।সে সময় জেফার আরও জানান, বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন। এরপর তিনি বলেন, আমার বিয়ে-বাচ্চা সব নেটিজেনরা হওয়াই দিচ্ছে। এসব বিষয়ে আমার আর কিছু বলার নেই। তাদের যা ইচ্ছা বলুক, যা ইচ্ছা ভাবুক। জেফার সে সময় আরও বলেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না।’যা রটে তার কিছুটা হলেও যে ঘটে, তার প্রমাণ মিলল জেফার আর রাফসানের শুভ পরিণয়ের খবরের মাধ্যমে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস
লাখো মুসল্লির সমাগম: অনেকের কাছেই অজানা শোলাকিয়ার ইতিহাস

প্রায় দুই শতাব্দীকাল নিরবিচ্ছিন্ন ঈদের জমায়েতের ঐতিহ্যের ধারাবাহিকতায় শোলাকিয়া ঈদগাহ মাঠটি ধর্ম-বর্ণ নির্বিশেষ আজ গোটা জাতির কাছে রীতিমতো কিংবদন্তীতে পরিণত Read more

কাশ্মির ইস্যুতে ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বলল যুক্তরাষ্ট্র
কাশ্মির ইস্যুতে ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বলল যুক্তরাষ্ট্র

কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার Read more

জাকসু নির্বাচনে আমরা হারার জন্য প্রস্তুত আছি: শিবির সমর্থিত জিএস প্রার্থী
জাকসু নির্বাচনে আমরা হারার জন্য প্রস্তুত আছি: শিবির সমর্থিত জিএস প্রার্থী

আমরা বলিনি আমরা জিততে চাই। শিক্ষার্থীরা ভোট প্রদান করে আমাদের যদি রায় দেয়, আমরা হারার জন্য প্রস্তুত আছি। কোনো প্রকার Read more

বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাউফলে মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. হারুন হাওলাদার (৪৫) নামে এক মৎস্যজীবী দল নেতার বিরুদ্ধে এক গৃহবধূর শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ Read more

সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?
সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?

বয়স ৪০ ছুঁয়েছে গত ফেব্রুয়ারিতেই। তবুও মাঠের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয় ২৫ বছরের টগবগে তরুণ! এমন গতিতে ছুটে চলেন Read more

দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান, রুহুল কবির রিজভী
দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন জিয়াউর রহমান, রুহুল কবির রিজভী

শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান দেশে গণমুখী শিক্ষা প্রবর্তন করেছিলেন, বলে মন্তব্য করেছেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন