নিরাপত্তা জনিত কারণে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দুটি ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৪ ও ১৫ জানুয়ারি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোতে গ্যালারিতে কোনো দর্শক প্রবেশ করতে পারবেন না।১৫ জানুয়ারি মুম্বাইয়ে পৌরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত। নির্বাচনের আগের দিন (১৪ জানুয়ারি) এবং ভোটের দিন (১৫ জানুয়ারি) মুম্বাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ অবস্থায় স্টেডিয়ামের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য সরবরাহ করা সম্ভব নয় বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানায় স্থানীয় প্রশাসন। ফলে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শক ছাড়াই ম্যাচ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বোর্ড।নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ জানুয়ারি মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্স। পরদিন ১৫ জানুয়ারি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচেই গ্যালারির সমর্থন ছাড়াই লড়তে হবে ক্রিকেটারদের।এদিকে ১৬ জানুয়ারির ম্যাচ নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। ওই দিনের ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে কি না, তা এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। তবে সতর্কতা হিসেবে ওই ম্যাচের টিকিট বিক্রি আপাতত স্থগিত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজ সংকেত পেলেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।এর আগে গত ৯ জানুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় নারী আইপিএলের এবারের আসর।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল ইরান
আইআরজিসি প্রধানের নাম ঘোষণা করল ইরান

ইসরাইলি হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নেতা হোসেইন সালামির নিহতের পর আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে নতুন Read more

পল্লী বিদ্যুতের ৬টি মিটার চুরি, মোবাইল নম্বর রেখে গেছে চোর
পল্লী বিদ্যুতের ৬টি মিটার চুরি, মোবাইল নম্বর রেখে গেছে চোর

রাজশাহীর বাগমারায় প্রতিনিয়ত চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার। মিটার চুরির ঘটনায় অভিযোগ হলেও দীর্ঘদিন ধরে এই চক্রের কাউকে ধরতে পারছে Read more

লোহাগাড়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা
লোহাগাড়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা

চট্টগ্রামের লোহাগাড়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলার Read more

বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন
বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন Read more

নতুন বছরকে আনন্দ আর উৎসবে উদযাপন করলো ইতালি 
নতুন বছরকে আনন্দ আর উৎসবে উদযাপন করলো ইতালি 

নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উদ্দীপনায় শুরু হলো ২০২৬। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ইতালির মানুষ এবারও Read more

বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!
বাফুফের ধোঁকায় আর কত ঠকবেন নারী ফুটবলাররা!

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাঘা বাঘা দলকে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন