রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতা ও হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে পশ্চিম রাজাবাজারস্থ বাসায় কয়েকজন দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে তার বাসায় প্রবেশ করে। দুর্বৃত্তরা আনোয়ার উল্লাহ ও তার স্ত্রীর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে নগদ ৫ লাখ টাকাসহ ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।পরে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আনোয়ার উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত আনোয়ার উল্লাহ শেরেবাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর একজন রোকন। পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।তিনি জানান, রাতে ঘরের গ্রিল কেটে একদল চোর প্রবেশ করে। এ সময় ঘুমিয়ে ছিলেন আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী। তাদের দুজনের হাত-পা ও মুখ বেঁধে চোর চক্র ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরে আনোয়ার উল্লাহ মারা যান।এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান শেরেবাংলা নগর থানার ওসি।কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ও রুকন ছিলেন আনোয়ার উল্লাহ। অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় হোমিও চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ছিলেন মোহাম্মদ আনোয়ার উল্লাহ৷তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দুর্বত্তরা তার বাসার স্বর্ণালংকার, টাকাসহ বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে বলেও জানা গেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু
বাঘায় মোটরসাইকেল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

রাজশাহীর বাঘা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে সাদিয়া খাতুন নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে হাসপাতালে নেওয়ার পথে Read more

বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি
বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্ব শেষে হয়েছে। দীর্ঘ ১৮ দিনের এই রোমাঞ্চ শেষে টুর্নামেন্টের ভাগ্য এখন নির্ধারিত Read more

বর্ষা মানেই আতঙ্ক, পাহাড়ের পাদদেশে প্রতিদিন মৃত্যুভয়
বর্ষা মানেই আতঙ্ক, পাহাড়ের পাদদেশে প্রতিদিন মৃত্যুভয়

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বসবাসকারীদের জন্য বৃষ্টি মানেই আতঙ্ক, ভয়ের নাম। শহরের মানুষের কাছে বর্ষা যতটা রোমান্টিক, ঠিক ততটাই বিভীষিকাময় হয়ে Read more

ঈদ যাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের, শীর্ষে মোটরসাইকেল
ঈদ যাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের, শীর্ষে মোটরসাইকেল

পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল থামেনি। ঈদযাত্রা ও ফিরতি যাত্রার ১৫ দিনে সারাদেশে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৩৫১ জন Read more

কাশ্মীরের পেহেলগামে হামলাকারীদের সবাই নিহত: অমিত শাহ
কাশ্মীরের পেহেলগামে হামলাকারীদের সবাই নিহত: অমিত শাহ

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত ৩ জন বন্দুকধারীর সবাই নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী Read more

পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত
পা ফেলার জায়গা নেই, কানায় কানায় পূর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত

ঈদের টানা ছুটিতে দেশের পর্যটন রাজধানী কক্সবাজার যেন রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। মাত্র তিন দিনেই বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে ভিড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন