এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাঘা বাঘা দলকে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সাফল্য। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে তারা খেলবে মহাদেশীয় পর্যায়ে। যেখানে ভালো করলে সুযোগ মিলবে বিশ্বকাপেও। তবে ঋতুপর্নাদের এমন অর্জনের পরও তাদের নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। সবার একটাই প্রশ্ন, যারা বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছেন, মুখ উজ্জ্বল করছেন তারা কী পুরস্কার পাচ্ছেন?অতীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক কম অর্জনের পরও ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়েছে। সেই তুলনায় আফঈদা, ঋতুপর্ণারা যা করেছেন, তা নিঃসন্দেহে বড় কীর্তি। মাত্র দেড় দশক আগে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করা দল এখন বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আসরের স্বপ্ন দেখছে।এই অসাধারণ সাফল্যের পর তারা পেয়েছিলেন মধ্যরাতে একটি করতালি মুখর সংবর্ধনা। সেখানে ফুল দিয়ে দায়িত্ব শেষ করেন কর্মকর্তারা। কোনো পুরস্কার ঘোষণা তো দূরের কথা, পাশে থাকার দৃশ্যমান অঙ্গীকারও পাওয়া যায়নি। এনিয়ে সমালোচনা হলে পরবর্তীতে তাদের সম্মান জানাতে এগিয়ে আসে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নারী দলকে ৫০ লাখ টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।এর আগে গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে এক কোটি টাকা পুরষ্কার দেয় মন্ত্রণালয়। সেই অর্থ দ্রুতই বাফুফের মাধ্যমে পৌঁছায় খেলোয়াড়দের হাতে।সেসময় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি মেয়েদের জন্য দেড় কোটি টাকা পুরষ্কার ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। তবে বাফুফের ঘোষিত সেই অর্থ আজও পায়নি সাবিনা-আফঈদারা। প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও বাফুফের সেই প্রতিশ্রুতি রয়ে গেছে কেবল কথার মধ্যেই। অথচ অন্য সংস্থাগুলো যা ঘোষণা করেছিল তা এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে।  এখানেই শেষ নয়। বাফুফের সঙ্গে নারী ফুটবলারদের চুক্তি থাকলেও বেতন পাচ্ছেন না নিয়মিতভাবে। আন্তর্জাতিক ম্যাচের ফি, এমনকি সাফ জয়ের জন্য সরকার প্রদত্ত একুশে পদকের সঙ্গে দেওয়া ৪ লাখ টাকাও এখনো বুঝে পাননি খেলোয়াড়রা। সূত্র বলছে, সবশেষ আটটি আন্তর্জাতিক পারিশ্রমিক এখনও পায়নি নারী ফুটবলাররা। বাফুফের দাবি, অর্থ সংকট ও ব্যাংক অ্যাকাউন্টের জটিলতা এর পেছনে কারণ। বাফুফের এমন তামাশার পর মেয়েদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে আর কতটা সাফল্য আনলে তবে সম্মাননা ও প্রাপ্যটুকু নিশ্চিত হবে দেশের মুখ উজ্জ্বল করা এই মেয়েদের?আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় বিল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
নেত্রকোনায় বিল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) নামের এক সিএনজি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে বিচারের দাবিতে Read more

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। বুধবার Read more

ঈদের আগের দিন সড়কে প্রাণ গেল ২০ জনের
ঈদের আগের দিন সড়কে প্রাণ গেল ২০ জনের

সারাদেশে ঈদের আগের দিন সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও ৬০ জন আহত হয়েছেন।শুক্রবার (০৬ জুন) দেশের Read more

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ৬টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে Read more

সীমান্ত হত্যা বন্ধ করবো: নাহিদ ইসলাম
সীমান্ত হত্যা বন্ধ করবো: নাহিদ ইসলাম

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের হত্যা ও পুশ-ইনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটা হাসিনার Read more

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা
দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন