জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় ৪জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা নয়ন, আনোয়ার হোসেন, শাহনাজ পারভীন সুইটি এবং ইসলামপুর উপজেলার বাসিন্দা মোঃ ফরিদ খন্দকার। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান- ২০২৩ সালের ১৪মে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেড়ে ১২ বছর বয়সী এক কন্যাকে উলঙ্গ করে মারধর করে নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন। এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।সেই মামলায় ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আসামী নয়নকে ৮ বছরের সশ্রম কারাদন্ড ও ৭০ হাজার টাকা জরিমানা এবং অপর দুই আসামী আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এডভোকেট ফজলুল হক আরো জানান, ২০২৩ সালের ০৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা এক মামলায় মোঃ ফরিদ খন্দকারকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার হলেন ১৬৯০ জন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৬৯০ জনকে ক্যাডার পদে নিয়োগ দিতে সুপারিশ করেছে সরকারি কর্ম Read more

আবারও ফেনী সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত
আবারও ফেনী সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত

ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। Read more

ফটিকছড়িতে পানিতে নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে পানিতে  নিখোঁজের ৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়া সাইমন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ
পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে থানা সংলগ্ন রাস্তায় সন্তান প্রসব করলে পুলিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন