হাড়কাঁপানো শীতকে জয় করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন বোরো ধান চাষে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ধানের চারা রোপণ ও জমি প্রস্তুতের কাজে  তাদের এ ব্যস্ততা চোখে পড়ার মতো।উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বোরো চাষের জন্য কৃষকরা কেউ জমিতে ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে চাষ দিচ্ছেন, কেউ জমির আইল মেরামত করছেন, আবার কেউ বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণ করছেন। বিশেষ করে উপজেলার বালিপাড়া, কানিহারি ও মঠবাড়ী ইউনিয়নের নিচু জমি গুলোতে বোরো আবাদের তোড়জোড় সবচেয়ে বেশি। তীব্র ঠান্ডার কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও থেমে নেই তাদের কর্মযজ্ঞ।কানিহারি এলাকার কৃষক রহমত আলী বলেন, “ঠান্ডা যত বেশিই হোক, সময়মতো চারা না লাগালে ফলন ভালো হবে না। তাই সকাল সকাল কাঁদা-পানিতে নামতে হচ্ছে।  কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল থাকায় সেচ পাম্পগুলো সচল রয়েছে। তবে গত বছরের তুলনায় সারের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ নিয়ে কিছুটা চিন্তিত তারা। কৃষকরা দাবি করেন সরকারিভাবে সার ও কীটনাশকের সঠিক তদারকি থাকলে এবং ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারলে তারা লাভবান হবে। উপজেলা কৃষি কমকর্তা তানিয়া রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, চলতি মৌসুমে ত্রিশাল উপজেলায় ১৯ হাজার ৯ শত ৪৫ হেক্টর জমিতে বোরো ফসলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ইতিমধ্যে ফিল্ট সুপারভাইজাররা নিয়মিত মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষ করার পরামর্শ দিচ্ছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল
‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমকে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক বলায় Read more

ভোলার মেঘনায় ২টি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার
ভোলার মেঘনায় ২টি ট্রলার ডুবি, ১২ জেলে জীবিত উদ্ধার

ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীতে দুইটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দুই ট্রলারে থাকা ১২ জেলেকে Read more

তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা
তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা

তিন মাসেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। এর Read more

প্রতিদিন কাঠ বাদাম খেলে কী ঘটে শরীরে
প্রতিদিন কাঠ বাদাম খেলে কী ঘটে শরীরে

কাঠ বাদামে লুকিয়ে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এই এক বাদাম আপনাকে যে পরিমাণ উপকার করবে তা জানলে অবাক হতে হবে। Read more

শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা
শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী: পরিবেশ উপদেষ্টা

আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা Read more

করিমগঞ্জে ভুট্টাক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
করিমগঞ্জে ভুট্টাক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জে ভূট্টা ক্ষেত থেকে মো. ইয়াছিন (২৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) বিকেলে করিমগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন