নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হেরে ক্যোপ দে ফ্রান্স থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। সোমবার (১৩ জানুয়ারি) ঘরের মাঠে ১-০ ব্যবধানে হার দেখতে হয়েছে লুই এনরিকের শিষ্যদের। দীর্ঘ সময় পর ফ্রান্সের শীর্ষ লিগে প্রত্যাবর্তন হয়েছে প্যারিস এফসির। যেখানে ফিরেই ফর্মের তুঙ্গে থাকা নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে তারা। যদিও এ ম্যাচে বল দখলে আধিপত্য ছিল পিএসজিরই। তবে কাঙ্খিত গোলের দেখা না পাওয়ার শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ম্যাচের একমাত্র গোলটি করেন জোনাথন ইকোনে। সাবেক পিএসজি একাডেমির এই ফরোয়ার্ড কাউন্টার অ্যাটাকে দারুণ দৌড়ে গোলটি আদায় করে নেন। তার এই গোলেই ইতিহাস গড়ে পিএসজিকে বিদায় জানায় প্যারিস এফসি।বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বারবার ব্যর্থ হয় পিএসজি। প্যারিস এফসির গোলরক্ষক ওবেদ এনকামবাডিও দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক সেভ করেন। ইনজুরি টাইমে ভিতিনিয়ার দূরপাল্লার শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।এই হারের মধ্য দিয়ে ২০১৪ সালের পর প্রথমবার শেষ–৩২ পর্বেই কোপা দে ফ্রান্স থেকে বিদায় নিতে হলো পিএসজিকে।ম্যাচ শেষে গোলদাতা ইকোনে বলেন, ‘আমরা ভীষণ খুশি। আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পেরেছি। গোলটি করতে পেরে আমি খুব আনন্দিত। এটা সত্যিই আনন্দের মুহূর্ত, আশা করি এটা আমার শেষ গোল নয়।’উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই দুই দল মুখোমুখি হয়েছিল ফরাসি লিগের প্রথম সারির ডার্বিতে। ১৯৯০ সালের পর প্রথম সেই লিগ ডার্বিতে ডিজায়ার দুয়ে ও উসমান দেম্বেলের গোলে ২–১ ব্যবধানে জয় পেয়েছিল চ্যাম্পিয়নস লিগধারী পিএসজি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের কাজ দিলে শাস্তির হুঁশিয়ারি
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের কাজ দিলে শাস্তির হুঁশিয়ারি

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সাম্প্রতিক ইমিগ্রেশন বিভাগের প্রধান জাকারিয়া বিন শাব্বান এক ঘোষণায় Read more

আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানী গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে একজন মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা Read more

মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
মিডফোর্টের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম Read more

অবৈধ পন্থায় বিদেশ ফাড়ির চেষ্টা ব্যর্থ, পাচারকারী আটকসহ ট্রলার জব্দ
অবৈধ পন্থায় বিদেশ ফাড়ির চেষ্টা ব্যর্থ, পাচারকারী আটকসহ ট্রলার জব্দ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাগর উপকূলীয় এলাকার বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে দেশি-বিদেশী মানবপাচারকারী চক্রের কবলে পড়ে অবৈধ পন্থায় জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র Read more

তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তরুণ সমাজ
তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় তরুণ সমাজ

তরুণ জনগোষ্ঠী নিয়ে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজন করেছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। বুধবার (২৮ মে) ছাত্রদল, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন