তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসময়ে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের অস্ত্র উৎপাদন কারখানাগুলোতে বড় হামলা রাশিয়ার
ইউক্রেনের অস্ত্র উৎপাদন কারখানাগুলোতে বড় হামলা রাশিয়ার

ইউক্রেনের অস্ত্র উৎপাদন কারখানাগুলো লক্ষ্য করে রোববার রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে Read more

মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা
মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা

দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে Read more

জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে
জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে

জাতীয় সনদের মাধ্যমে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা চলছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, Read more

ভাঙা সেতুর বোঝা কাঁধে জনতা, সংস্কারের আশায় প্রহর গুনছে
ভাঙা সেতুর বোঝা কাঁধে জনতা, সংস্কারের আশায় প্রহর গুনছে

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড় ও খাল বেষ্টিত দূর্গম ধোপাছড়ি ইউনিয়নের ১০০ মিটার দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের কাঠের সেতুটি বৃহস্পতিবার (২২ Read more

শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে

শিশু ও কিশোর-কিশোরীদের অনেক সময় ঘুমের সমস্যা হয়। স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করলে, অনেক সময় তাদের ভালো ঘুম হতে সাহায্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন