উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কিছুটা কম। দিনের বেলায় রোদের উপস্থিতিতে স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে রেকর্ড হয়েছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তা আরও কমে দাঁড়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। আজও এটি ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।এর আগের দিন সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সেদিনও দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়। সোমবার বিকাল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যেখানে তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজ করলেও সকাল ৮টার আগেই কুয়াশা কেটে চারপাশ পরিষ্কার হয়ে যায়। এরপর সূর্যের দেখা মেলে। টানা পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও নিয়মিত রোদের কারণে দিনের বেলায় শীতের তীব্রতা কম অনুভূত হচ্ছে। সোমবার ও মঙ্গলবার সূর্যের তেজ অন্য দিনের তুলনায় বেশি ছিল।তবে শীতের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে খেটে খাওয়া মানুষের ওপর। নদী থেকে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের হাত-পা ঠান্ডায় অবশ হয়ে আসছে। এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমেছে। শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেশি ভর্তি হচ্ছেন। অতিরিক্ত শীতের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপও দেখা গেলেও এখন আক্রান্তের সংখ্যা কমে এসেছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলেও দিনের বেলায় রোদের উপস্থিতি থাকায় মানুষ স্বস্তি পাচ্ছে। তিনি বলেন, জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। বিগ ব্যাশ লিগে দুটি ম্যাচ রয়েছে দিনে। রাতে লা লিগার ম্যাচ।ক্রিকেটবিগ ব্যাশ লিগব্রিসবেন হিট-সিডনি থান্ডারসকাল Read more

দিন-দুপুরে ফের সাভারে বাসে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট
দিন-দুপুরে ফের সাভারে বাসে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

সাভারে ঢাকা গামী চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা বাসের যাত্রীদের কাছ থেকে Read more

নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন
নড়াইলে হকার্স মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ১১টায় রুপগঞ্জ Read more

মতলবে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, শিশুসহ আহত ৭
মতলবে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, শিশুসহ আহত ৭

চাঁদপুর-মতলব পেন্নাই সড়কে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত ও শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে মতলব Read more

জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা
জ্যোতির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ইতিহাস গড়লো টাইগ্রেসরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর বসছে চলতি বছরের সেপ্টেম্বরে, ভারতের মাটিতে। আট দলের এই বিশ্ব আসরে জায়গা করে নিতে বাছাই Read more

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা

২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন