চাঁদপুর-মতলব পেন্নাই সড়কে যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত ও শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রিজ এলাকায় চাঁদপুরগামী সিএনজি ও ঢাকাগামী জৈনপুরী এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।নিহত সিএনজি চালকের নাম ছিদ্দিকুর রহমান (৫০)। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ছোট হলুদিয়া গ্রামে। নিহত যাত্রী তপন চৌধুরী (৩৫) মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। এ ঘটনার পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৪ জন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘দুর্ঘটনা কবলিত এলাকাটি পরিদর্শন শেষে সিএনজি ও জৈনপুরী বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত
৩০০ আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য ৩০০ আসনের প্রার্থী বাছাইয়ের তৃতীয় ও শেষ ধাপের সাক্ষাৎকার সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, Read more

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওমান গ্রামে পানিতে ডুবে তামিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) এ হৃদয়বিদারক Read more

ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেও আইপিএল-পিএসএল চলবে
ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যেও আইপিএল-পিএসএল চলবে

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আিইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে Read more

গাছ চুরির দায়ে বিএনপি সভাপতি ও যুবলীগ নেতা আটক
গাছ চুরির দায়ে বিএনপি সভাপতি ও যুবলীগ নেতা আটক

গাজীপুরে জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি ও যুবলীগ নেতাকে আটক করছে পুলিশ।আটককৃত আসামিদের আজ রবিবার (২৭ এপ্রিল) Read more

নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত

নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন