মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মীর বাছির উদ্দিন জুয়েল মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দেড় বছরের এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় মুন্সিগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও জেলা পুলিশের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বাদ জোহর টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া গ্রামের পৈতৃক মসজিদে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তার মৃত্যুতে মুন্সিগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রী ও সন্তানকে খুনের দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড
স্ত্রী ও সন্তানকে খুনের দায়ে স্বামী ও দেবরের আমৃত্যু কারাদণ্ড

স্ত্রী ও সন্তানকে হত্যা করার দায়ে ভোলার চরফ্যাশনের আলোচিত জোড়া খুন মামলায় স্বামী ও দেবরকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। Read more

ভোলায় র‍্যাবের হাতে কথিত ‘জিনের বাদশা’ গ্রেফতার
ভোলায় র‍্যাবের হাতে কথিত ‘জিনের বাদশা’ গ্রেফতার

চট্টগ্রামের এক প্রবাসীর কাছ থেকে অভিনব প্রতারণার মাধ্যমে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় ভোলায় কথিত ‘জিনের বাদশা’ কামাল মীর Read more

লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১
লোহাগড়ায় পূর্ব শত্রুতার জের হত্যা, গ্রেফতার ১

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সালমান খন্দকার (২৪) হত্যার ঘটনার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যাক্তির নাম মসিয়ার Read more

নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর টাঙ্গাইলের ঘাটাইলের জিবিজি সরকারি কলেজের ইউসুফ আলী নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার Read more

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবকের খুঁজছে পুলিশ
হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত যুবকের খুঁজছে পুলিশ

নাটোরের সিংড়ায় লুডু খেলার প্রলোভন দিয়ে ৯ বছরের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে Read more

ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
ঝালকাঠিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন