নাটোরের সিংড়ায় লুডু খেলার প্রলোভন দিয়ে ৯ বছরের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ধর্ষিত শিশুর মা বাদী হয়ে সিংড়া থানায় এই মামলা দায়ের করেন।অভিযুক্ত ধর্ষণকারীর নাম রানা (১৯)। সে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে। তবে অভিযুক্ত রানা তার বাবার মৃত্যুর পর থেকেই একই ইউনিয়নের বড়গ্রামে নানার বাড়িতে থাকে। আর ওই গ্রামের এক শিশু শিক্ষার্থীকে গত মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় লুডু খেলার প্রলোভন দিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।পরে বিষয়টি জানা জানি হলে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন এলাকাবাসী। এদিকে বৃহস্পতিবার ধর্ষিত শিশু অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন শিশুটির স্বজনরা।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, অভিযুক্ত মো: রানা ছোটবেলা থেকেই তার নানার বাড়িতে থাকে। প্রায়ই পাশের প্রতিবেশী আত্মীয়ের বাড়িতে গিয়ে সমজুড়ি এক ছেলের সাথে লুডু খেলতো। কিন্তু গত ৭ অক্টোবর সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে সেই সমজুড়ি ছেলেকে না পেয়ে তার ছোট বোনকে লুডু খেলার প্রলোভনে ডেকে নেয় অভিযুক্ত মো. রানা। পরে শিশুটির মা গরুর গোয়াল ঘরে গিয়ে কাজে ব্যস্ত থাকার সুযোগে শিশুটির ভাইয়ের ঘরে হাত-মুখ বেধে ধর্ষণ করে পালিয়ে যায়।পরে এই বিষয়টি গোপন রাখার চেষ্টা চালানো হয়। কিন্তু বৃহস্পতিবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো জানান, এই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষকের সন্ধানের চেষ্টা চালানো হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার
নিরাপত্তার নতুন সুবিধায় আসছে ক্রোম ব্রাউজার

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা Read more

প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন
প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

বিভিন্ন ধরণের ক্যানসার রয়েছে যার মধ্যে গলার ক্যানসার। অন্যান্য ক্যানসারের মতো এটাও সঠিক সময়ে চিকিৎসা না নিলে ভয়াবহ রূপ নিতে Read more

দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫
দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ২৫

মাদারীপুরে রাজৈরে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকঘন্টা ব্যাপি এই সংঘর্ষ চলে। এসময় উভয় পক্ষের মধ্যে Read more

৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়
৭৮ বছর পর বদলাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আগামী মাসে নতুন এক্সিকিউটিভ এনক্লেভে স্থানান্তরিত হতে যাচ্ছে, যা এতদিন সাউথ ব্লকে ছিল। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের Read more

নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু
নির্বাচিত সরকারেই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স: খসরু

নির্বাচিত সরকারের ওপরই বিনিয়োগকারীদের বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) থাকে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বুধবার (০৯ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন