নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দৌলতকান্দী রেলস্টেশন–সংলগ্ন আউটার রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির নাম উজ্জ্বল মিয়া (৩৩)। তিনি রায়পুরার পিরিজকান্দীর সাধুনগর এলাকার মো. মাস্তো মিয়ার ছেলে।স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ওই যুবক রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি একাধিকবার হুইসেল দিলেও ওই যুবক শুনতে পাচ্ছিলেন না। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায়।এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হলে উজ্জ্বলের ছোট ভাই রাকিব মিয়া ঘটনাস্থলে গিয়ে গায়ের কাপড় দেখে লাশ শনাক্ত করেন। দুপুর ১২টার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম ঘটনাস্থলে খণ্ডিত লাশ উদ্ধার করেন।নরসিংদী রেলওয়ে ফাঁড়ির এসআই মো. জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন। তাঁর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে দুই মাদক কারবারি ও এক ডাকাত সর্দার গ্রেফতার
নারায়ণগঞ্জে দুই মাদক কারবারি ও এক ডাকাত সর্দার গ্রেফতার

নারায়ণগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ দুই মাদক কারবারি ও ডাকাত দলের এক সর্দারকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (১৬ জুন) রূপগঞ্জের মুড়াপাড়ার Read more

বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে
বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার ক্লাস চলছিল। হঠাৎ বিকট Read more

মারা গেছেন ইউক্রেনের গোলায় আহত রুশ সংবাদিক নিকিতা
মারা গেছেন ইউক্রেনের গোলায় আহত রুশ সংবাদিক নিকিতা

ইউক্রেনের কামানের গোলার আঘাতে আহত এক রুশ সাংবাদিক মস্কোর হাসপাতালে মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ওই সাংবাদিকের কর্মস্থলের পক্ষ Read more

ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: জহির
ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে: জহির

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি জহির রায়হান বলেছেন, নতুন ধারার রাজনৈতিক চিন্তাভাবনায় ছাত্রদল মেধাভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন