দেশের মা-বোনেরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করব৷ দুর্নীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে আমরা তাদের সঙ্গে থাকবো৷আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত আমির বলেন, শঙ্কা থাকলেও সেই শঙ্কার বিষয়ে প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে৷ সমাধান না পেলে জাতিকে জানিয়ে দেবো৷তিনি বলেন, এবারের নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে আমাদের জানা নেই৷ এ সময় বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক সময়ে একটি দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ করেন তিনি। এই গণমাধ্যমগুলো অভ্যুত্থানের সময়েও একটি দিকে ঝুঁকে ছিল বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি আরও বলেন, আমরা চাই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। তারা যদি নিজেরাই পরাধীনতার শৃঙ্খল গলায় পরে তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে৷ প্রশাসন বা গণমাধ্যম যে যেই ভূমিকা পালন করছে জনগণ সবই মনে রাখছে৷ জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই৷এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা
আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ডাকসুর তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ Read more

করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ
করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

যশোরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ৩ বছর পর ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আমির হোসেন Read more

তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

জ্যোতির্বিজ্ঞানের গণনার ওপর ভিত্তি করে তুরস্ক ও সিঙ্গাপুরে পবিত্র ঈদুল ফিতরের পৃথক তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। দেশ দুটি ইসলামি মাস Read more

নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার
নান্দাইলে যুবলীগ নেতা ফারুক গ্রেপ্তার

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার রসুলপুর এলাকায় সাবেক Read more

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন