বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাদের মতে, এটি ঐতিহাসিক নির্বাচন হবে।আজ রবিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান ইভারস আইজাবস এ কথা জানান।বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাক্ষাতের তথ্য জানিয়ে এ কথা জানান।শফিকুল আলম বলেন, তিনি বলেছেন (ইভারস আইজাবস) ইউরোপীয় ইউনিয়ন অনেক দেশেই পর্যবেক্ষক দল পাঠায় না। পুরো শেখ হাসিনার আমলে সাড়ে ১৬ বছরে কোনো পর্যবেক্ষক পাঠায়নি।প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে ইভারস আইজাবস বলেন, এবার তারা বাংলাদেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে তাদের একটা বড় ট্রেড পার্টনারশিপ আছে। তারা এখন বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু বিবেচনা করে এবং বর্তমানে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখতে পেয়েছেন।ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান আরও বলেন, গত তিনটি সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এবারের ভোটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সংস্কার এজেন্ডা বাস্তবায়ন হবে। তিনি বলেন, তাদের পর্যবেক্ষকরা দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। তারা সব জায়গা মনিটরিং করবে। বড় বড় রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের
চীনের অগ্রযাত্রা থামানো যাবে না, হুঁশিয়ারি শি জিনপিংয়ের

চীনের বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে বিশ্বকে শান্তি ও সংলাপের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি Read more

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান তিনি।আজ রবিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর Read more

রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে মো. শাহীন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা Read more

অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!
অফিস সহায়কেই চলছে রামগড় উপজেলা শিক্ষা অফিস, ৭ পদের ৬ টিই শূন্য!

খাগড়াছড়ির রামগড় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদসহ ৭ পদের ৬টি পদই দীর্ঘদিন শূন্য রয়েছে। এতে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও ইবতেদায়ি Read more

বেগম খালেদা জিয়া ভোর ৬টায় মৃত্যু বরণ করেন: ডা. জাহিদ
বেগম খালেদা জিয়া ভোর ৬টায় মৃত্যু বরণ করেন: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় Read more

সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত মাইক্রোবাসের ধাক্কায় মো. জসীম উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন