সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের লড়াইতে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারের পর এবার রাজশাহীর কাছে হারের মুখ দেখল রংপুর।টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রংপুরের ওপেনার তাওহীদ হৃদয় শুরু থেকেই দলের হয়ে ঝড় তোলেন। কাইল মেয়ার্সের সঙ্গে ওপেনিং জুটি তৈরি করে তিনি একপ্রান্ত ধরে রাখেন। মেয়ার্স ৬ বল খেলে ৮ রান করে আউট হলেও হৃদয় ছিলেন অবিচল।লিটন দাস ও ইফতিখার আহমেদ হৃদয়ের সঙ্গে রানের গতি ধরে রাখতে ব্যর্থ হন। লিটন ১৪ বলে ১১ ও ইফতিখার ১৫ বলে ৮ রান করে ফেরার পর রংপুর কিছুটা চাপে পড়ে। তবে হৃদয়ের সঙ্গে খুশদিল শাহ দলের হাল ধরেন এবং শেষ পর্যন্ত রংপুর ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। হৃদয় ৫৬ বল খেলে ৯৭ রান অপরাজিত ছিলেন।রাজশাহীর পক্ষে তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, জিমি নিশাম ও সন্দীপ লামিচানে একটি করে উইকেট নেন।টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ফেলে রাজশাহী। এরপর নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে দল দৃঢ়ভাবে ফিরে আসে। শান্ত ৪২ বল খেলে ৭৬ রান করে বিদায় নেন। তবে ওয়াসিম ৫৯ বল খেলে ৮৭ রান অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৮৪ Read more

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সবশেষ শনিবার (১ নভেম্বর) রাতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২ লাখ Read more

আজ রাজধানীসহ আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির
আজ রাজধানীসহ  আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে, সম্ভাবনা বৃষ্টির

রাজধানী এবং আশপাশের এলাকার আকাশ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির। আর দিনের Read more

আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও
আজ পবিত্র জুমাতুল বিদা, বিদায় নিচ্ছে রমজানও

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে।আরবিতে Read more

খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ Read more

সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান
সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।   বুধবার (১৭ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন