জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আমাকে ১৪ বছর বিনা কারণে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, আমার নামে তিন দফা ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল।’রবিবার (১১ জানুয়ারি) রংপুরের তারাগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আলমপুর ইউনিয়নের ফাজিলপুর মানব মঙ্গল গ্রামে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতের আমির এস. এম. আলমগীর হোসেন। বৈঠকে বক্তব্য দেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মোহাম্মদ রুস্তম আলী, প্রভাষক আমিনুল ইসলাম, মো. আবু হান্নান রাজা এবং এলাকাবাসীর পক্ষে মো. সাইফুল ইসলাম।বৈঠকে প্রধান অতিথি এ টি এম আজহার আরও বলেন, ‘জেলের ভিতরে আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো কাঁটিয়েছি। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আল্লাহপাক যে অবশিষ্ট সময় আমাকে জীবন হিসেবে উপহার দিয়েছেন, সেই জীবন আমি মানুষের সেবা ও কল্যাণে উৎসর্গ করতে চাই।’উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন-সংগ্রাম এবং জনসেবায় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল গ্রেফতার

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস Read more

ফুয়েল কার্ড বিতরণে লাইনে দাঁড়িয়ে মারামারি, ভুয়া সেনাসদস্য শনাক্ত
ফুয়েল কার্ড বিতরণে লাইনে দাঁড়িয়ে মারামারি, ভুয়া সেনাসদস্য শনাক্ত

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সংকট নিরসনে সোমবার (৩০ মার্চ) থেকে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে কার্যক্রম শুরুর পরপরই জেলা Read more

কুলিয়ারচরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ দুই বন্ধুর মৃত্যু
কুলিয়ারচরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ দুই বন্ধুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে Read more

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি
সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় Read more

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার
সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর Read more

আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ
আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফল প্রকাশিত হয়েছে।মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন