চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সংকট নিরসনে সোমবার (৩০ মার্চ) থেকে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে কার্যক্রম শুরুর পরপরই জেলা প্রশাসকের কার্যালয়ে মানুষের দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লাইনে আগে-পিছে দাঁড়ানো নিয়ে দুই ব্যক্তির মধ্যে হাতাহাতি শুরু হয়, যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। উপস্থিত সাংবাদিকরা ঘটনার ভিডিও করতে গেলে জড়িতরা দ্রুত সটকে পড়েন। তবে ১৭ সেকেন্ডের একটি মারামারির ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।এদিকে, লাইনের মাঝখানে এক ব্যক্তি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে সামনে দাঁড়াতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে দায়িত্বরত বিএনসিসি স্বেচ্ছাসেবকরা তাঁর পরিচয়পত্র দেখতে চাইলে ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করেন। ফলে তাঁর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.টি.এম. বি.এম. তারিকুজ্জামান জানিয়েছেন, সকাল ৯টা থেকে বৈধ কাগজপত্র জমা নেওয়া শুরু হয়েছে। আজ ও আগামীকাল (৩১ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন ফুয়েল কার্ড সরবরাহ করবেআগামী ১ এপ্রিল থেকে জেলার ২২টি পাম্পে এই কার্ড প্রদর্শন করে তেল সংগ্রহ করা যাবে। এর আগে ২৯ মার্চ জেলা প্রশাসনের এক জরুরি বৈঠকে ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গার চারটি উপজেলা থেকে আসা হাজার হাজার মানুষ তপ্ত রোদে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, “দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ফুয়েল কার্ডের মাধ্যমে তেলের সঠিক বণ্টন ও স্বচ্ছতা নিশ্চিত হবে।”চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান জানিয়েছেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও তেল মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত দিয়ে তেল পাচার রোধে নজরদারি জোরদার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ডাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকা থেকে বাদ Read more

যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর
যশোরে পুলিশ কর্মকর্তার মাকে মারধর

যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধের জের ধরে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আরিফের মা কোহিনুর বেগমকে (৬৫) মারধরের অভিযোগ উঠেছে। শার্শা উপজেলার Read more

অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী
অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা স্কুল ছাত্রী

অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি অপহৃতা নবম শ্রেনীতে পড়ুয়া স্কুল ছাত্রী (১৪)। ঘটনা তদন্তে শুক্রবার সন্ধ্যায় এএসপি (আমতলী-তালতলী) সার্কেল মোঃ Read more

স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি
স্পন্সর ভিসায় পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি

ইতালি তাদের শ্রম বাজারের ঘাটতি পূরণের লক্ষ্যে এবার তিন বছর মেয়াদী পাঁচ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া Read more

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭
সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সংযোগ বিস্ফোরণে দগ্ধ আরও দুজন মারা গেছেন। গতকাল শুক্রবার সালমা বেগম ও তানজিলা আক্তার তিশা এবং শনিবার Read more

নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
নাফ নদী থেকে ৪ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে ৪ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।বৃহস্পতিবার (১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন