ঝিনাইদহ সদরের বড় গরিয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার গড়িয়ালা গ্রামের বাবু মিয়ার বাড়িতে মাটি খননের সময় এগুলো পাওয়া যায়।স্থানীয়রা জানায়, শ্রমিকরা গ্রেনেড দুটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন। পরবর্তীতে যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।বাড়ির মালিক বাবু মিয়া জানান, তার বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিলেন। দুপুরের দিকে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পেয়ে তারা কাজ বন্ধ করে দেন। সে সময় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী এসে বস্তু দুটিকে নিরাপদ হেফাজতে নেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ‘গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়েছিল। সেখান থেকে গ্রেনেড দুটি উদ্ধার করে সদর থানায় রাখা হয়েছে। দ্রুতই সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এগুলো নিষ্ক্রিয় করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা, বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা, বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল ফিতরের শেষ মুহুর্তে জমে উঠেছে যশোরের শার্শা-বেনাপোলের বাজারগুলো। শেষ মুহূর্তের কেনাকাটায় মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। রং-বেরঙের পোশাক কিনতেই Read more

মধ্যরাতে খামারে আগুন, পুড়ে ছাই হলো ৬শ হাঁস-মুরগী
মধ্যরাতে খামারে আগুন, পুড়ে ছাই হলো ৬শ হাঁস-মুরগী

ভোলার বোরহানউদ্দিনে মধ্যরাতে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হলো ৬শ হাঁস মুরগীসহ একটি খামার। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি Read more

স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৬৬
স্লোভাকিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, আহত ৬৬

ইউরোপের দেশ স্লোভাকিয়ার পূর্বাঞ্চলে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৬ জন আহত হয়েছেন। দুই ট্রেনের সংঘর্ষের এই ঘটনায় একটি ট্রেনের ইঞ্জিন Read more

সরকারি জমিদখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া
সরকারি জমিদখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের সরকারি জমি দখলকে কেন্দ্র করে নীট কনসার্ন গ্রুপ অব ইন্ডস্ট্রিজ ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া Read more

সুন্দরবনে আজ থেকে ৩ মাস মাছ ধরা ও পর্যটন বন্ধ
সুন্দরবনে আজ থেকে ৩ মাস মাছ ধরা ও পর্যটন বন্ধ

আজ ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে মাছ ধরা ও পর্যটন নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই Read more

নারায়নগঞ্জে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ নিয়ে ভানুমতির খেল!
নারায়নগঞ্জে ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ নিয়ে ভানুমতির খেল!

নারায়ণগঞ্জের ফতুল্লায় নৌকা প্রতীকের এক ইউপি চেয়ারম্যানের বহিস্কারাদেশ প্রত্যাহার নিয়ে চলছে ভানুমতির খেল৷ বহিস্কারাদেশ প্রত্যাহারের চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন